হোম
নির্বাচিত কলাম

আ’লীগ থেকে বহিষ্কারের পর জাহাঙ্গীরকে মেয়র পদ থেকেও সরিয়ে দেয়ার চিন্তা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২১ ৯:০৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর জাহাঙ্গীর আলমকে গাজীপুরের মেয়র পদ থেকেও সরিয়ে দেয়ার চিন্তা। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্প এলাকা গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ঢাকায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক বৈঠকে শুক্রবার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মি: আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একইসাথে দলে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।

অনেক দিক থেকেই গাজীপুর সিটি কর্পোরেশন খুব গুরুত্বপূর্ণ।

আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, একই সঙ্গে জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের পদ থেকেও সরিয়ে দেয়ার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর জানানো হয়, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের শহীদের নিয়ে কটাক্ষ করে মি. আলম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, সেজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ সংবাদ মাধ্যমকে বলেছেন, জাহাঙ্গীর আলম ২০১৮ সালে দলীয় মনোনয়নে গাজীপুরের মেয়র নির্বাচিত হয়েছিলেন। এখন দল থেকে বহিষ্কার করায় তিনি মেয়র পদে থাকতে পারবেন না। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ মাধ্যমকে বলেছেন, জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের এই সিদ্ধান্ত এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হবে এবং এরপর মন্ত্রণালয় আইনগত ব্যবস্থা নেবে। গত সেপ্টেম্বর মাসে গাজীপুরের মেয়রের এক অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। সেই অডিওতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে তাকে কটু মন্তব্য করতে শোনা যায়। অডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর গাজীপুরে আওয়ামী লীগ এবং সেখানকার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেন।

গাজীপুর আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অবস্থান নিয়ে সে সময় বিক্ষোভও করেছেন। এই পটভূমিতে তার বিরুদ্ধে দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কেন আনা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখন শেখ হাসিনার নেতৃত্বে বৈঠকে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হলো।

দলের এই সিদ্ধান্তের ব্যাপারে জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাকে এখনও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হয়নি। দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানার পর তিনি সংবাদ সম্মেলন করে নিজের বক্তব্য তুলে ধরবেন বলে জানিয়েছেন মি. আলম। জাহাঙ্গীর আলম অবশ্য বলছেন, তিনি কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়ে ছিলেন। এরপরও তিনি মনে করেন, তার বক্তব্য না শুনে একতরফাভাবে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এর আগে যখন অডিও ভাইরাল হয়েছিল, তখন মি: আলম সংবাদমাধ্যমে বলেছিলেন, একটি মহল তার বিরুদ্ধে চক্রান্ত করে একটি এডিটেড অডিও প্রচার করেছে। তবে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী নিজে সেই অডিও এবং ঘটনার সব তথ্য যাচাই করেছেন এবং এরপরই মি: আলমকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 9 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 13 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 17 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 20 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 20 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক