হোম
খেলাধুলা

আর্জেন্টিনার ফুটবল ম্যারাডোনার মৃত্যুবার্ষিকীতে ফুটবল ঈশ্বরকে স্মরণ করলেন মেসি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২১ ৮:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

আর্জেন্টিনার ফুটবল ম্যারাডোনার মৃত্যুবার্ষিকীতে ফুটবল ঈশ্বরকে স্মরণ করলেন মেসি। আজ ২৫ নভেম্বর। গত বছরের এই দিনে কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। দেখতে দেখতেই এক বছর গত হয়ে গেছে। প্রথম মৃত্যুবার্ষিকীতে ম্যারাডোনাকে স্মরণ করেছেন তার যোগ্য উত্তরসূরি এবং প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসের নিজে বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে পরলোক গমন করেন ম্যারাডোনা। তার অধীনে ১৯৮৬ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

diego maradona 2

সাবেক অধিনায়কের মৃত্যুশোকে মুহ্যমান হয়ে পড়েন বর্তমান সময়ের অনেক নামিদামি তারকারা। তবে ফুটবল ঈশ্বরের মৃত্যু বাকিদের থেকে একটু বেশিই পুড়িয়েছে মেসিকে। ম্যারাডোনার মৃত্যুর পর ২০২০ সালের ২৯ নভেম্বর স্প্যানিশ লা লিগায় ওসাসুনার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে ম্যাচের ৭৩ মিনিটে গোল করে সাবেক নাপোলি তারকাকে শ্রদ্ধা জানাতে বার্সার জার্সি খুলে নিচে পরে আসা নিউওয়েলস ওল্ড বয়েজের দশ নম্বর জার্সি উন্মুক্ত করেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী।

ইউরোপের নামিদামি বেশ কয়েকটি ক্লাবের পাট চুকিয়ে নিজ দেশের ক্লাব নিউওয়েলসে যোগ দিয়েছিলেন ম্যারাডোনা। ম্যারাডোনার মৃত্যুর পর এক বছর অতীত হয়ে গেছে এটা বিশ্বাস হচ্ছে না মেসির। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় সাবেক বার্সা অধিনায়ক লেখেন, ‘ম্যারাডোনা সবাইকে ছেড়ে চলে যাওয়ার পর এক বছর কেটে গেছে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। তাকে ছাড়াই আর্জেন্টিনা এত বছর পর আবারও কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে।

আপনি সবসময় মনে করেন যে, কোনো না কোনো সময় তাকে আবার টিভিতে, একটি সাক্ষাৎকারে বা কোনো বিষয়ে মতামত দিতে দেখেন। কিন্তু তিনি মারা গেছেন এবং এটা গতকালের মতো মনে হচ্ছে। ম্যারাডোনার সান্নিধ্য পেয়ে নিজেকে ধন্য মনে করেন মেসি, ম্যারাডোনার সাথে কাটানো মুহূর্তগুলো আমি সব সময় মনে রাখবো। আমাদের স্মৃতিগুলো দুর্দান্ত। তাকে কাছে পেয়ে আমি ভাগ্যবান ছিলাম।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 4 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 4 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 4 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 4 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 7 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 21 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক