হোম
আইন-বিচার

 আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সাতটি মানবাধিকার সংগঠনের আহবান।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২০ ১০:০৪ পূর্বাহ্ণ

 আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সাতটি মানবাধিকার সংগঠনের আহবান।-এম কে নিউজ

ফাইল ছবি

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সাতটি মানবাধিকার সংগঠনের আহবান। বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে সাতটি মানবাধিকার সংগঠন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেয়া এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয় যে বাংলাদেশে মানবাধিকার সংরক্ষেণের লক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত একটি শক্ত অবস্থান নেয়া। এই মানবাধিকার সংগঠনগুলো হলো, এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলানটারি ডিসঅ্যাপিয়ারেন্স, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার।

নিউইয়র্ক থেকে আজ পাঠানো ওই যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ যখন কোভিড-১৯ মহামারির প্রভাব মোকাবেলা করছে, তখন ক্ষমতাসীন আওয়ামী লীগ এই পরিস্থিতিকে ব্যবহার করে সমালোচক এবং মুক্ত সংবাদমাধ্যমের উপর কঠোর চাপ প্রয়োগ করছে, যা কর্তৃত্ববাদী শাসনকে আরও দৃঢ় করছে। আন্তর্জাতিক এসব মানবাধিকার সংগঠনের বিবৃতির বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও কোন মন্তব্য করা হয়নি। তবে সরকার অতীতে এ ধরণের সমালোচনা নাকচ করেছে এবং ক্ষমতাসীন দলের পক্ষ থেকে প্রায়শই বলা হয় যে বাংলাদেশে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে। সাতটি মানবাধিকার সংগঠনের বিবৃতিতে অভিযোগ করা হয় যে সরকার ক্রমাগতভাবে ভিন্ন মতাবলম্বীদের দমনে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন-সহ নানা ধরণের কঠোর আইনকানুন ব্যবহার করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরপূর্বক গুম, বিচারহীন খুন এবং হেফাজতে নিয়ে নির্যাতনের মতো অপরাধ করে থাকে বলে বিবৃতিতে আরও অভিযোগ করা হয়। বাংলাদেশের সন্ত্রাসবিরোধী আধাসামরিক বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের উর্ধতন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার আহবান জানিয়ে যুক্তরাষ্ট্র থেকে যে দ্বি-দলীয় চিঠি প্রকাশ করা হয়েছে, তার প্রতি সমর্থন জানিয়েছে এসব মানবাধিকার সংগঠন। বিবৃতিতে বলা হয়, এই বাহিনীর বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

সংগঠনগুলো বলছে, বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলো কর্তৃক ক্ষমতার অপব্যবহারের ক্ষেত্রে যে বিচারহীনতার সংস্কৃতি রয়েছে, তা রোধ করতে এ ধরণের নিষেধাজ্ঞা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে এবং এটি ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন বন্ধে সহায়তা করবে। যুক্তরাজ্য, কানাডা এবং ইইউ-সহ অন্যান্য দেশ গুলোকেও এ ধরণের নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে বিবৃতিতে বলা হয়েছে। বাংলাদেশে স্বাস্থ্য খাতের বিশাল বৈষম্য এবং দুর্নীতি কোভিড-১৯ পরিস্থিতির কারণে সামনে এসেছে। রাজনৈতিকভাবে এলিট বা ক্ষমতাশালীদের সাথে যুক্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্মীদের চাপের মুখে রাখা হয়েছে এমন অভিযোগ যাওয়া গেছে বলে জানাচ্ছে মানবাধিকার সংগঠনগুলো। সরকারের দ্বৈত-নীতি কিংবা সরকার যেভাবে সংকট মোকাবেলা করছে, তার সমালোচনাকারীদের আটক ও গ্রেফতারে ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয় বিবৃতিতে।

ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে মুক্তি দিতে এর আগে মানবাধিকার সংগঠনগুলো আহবান জানিয়েছিল। মানবাধিকার সংগঠনগুলো বলছে, কারাগারে কোভিড-১৯-এর ঝুঁকি কমাতে কম ঝুঁকিপূর্ণ ও বিচারের অপেক্ষায় থাকা কয়েদীদের মুক্তি দিতে জাতিসংঘের আহ্বান এড়িয়ে সাংবাদিক আবুল আসাদ, রুহুল আমিন গাজী এবং শফিকুল ইসলাম কাজল, কার্টুনিস্ট আহমেদ কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে এখনো আটকে রাখা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সুশীল সমাজ, দাতা সংস্থা এবং জাতিসংঘের আপত্তি সত্ত্বেও সরকার রোহিঙ্গা শরণার্থীদেরকে কোন ধরনের পূর্ব কারিগরি এবং সুরক্ষা মূল্যায়ন ছাড়াই ভাসান চরের মতো দ্বীপে স্থানান্তর করেছে। মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে যে, এদের মধ্যে অন্তত কিছু মানুষকে জোর পূর্বক এবং আগে থেকে জানিয়ে মতামত নেয়া ছাড়াই স্থানান্তর করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার বার বারই এটা প্রমাণ করেছে যে তারা মানবাধিকার রক্ষায় অঙ্গীকারাবদ্ধ নয়। সংস্থাগুলো বলছে, নিরাপত্তা বাহিনী ও প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা নিশ্চিত করা, স্বাধীন বিচার ব্যবস্থা এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি স্পষ্ট অবস্থান ব্যক্ত করা উচিত।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর বিরামপুর সীমান্তের ভারতীয় ৯ জন নাগরিককে বাংলাদেশ পুশ-ইনের চেষ্টা।
আইন-বিচার 4 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদকসহ আটক ৪ জন।
অপরাধ 4 hours আগে

নাগরিক ভাবনা: মরণফাঁদে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা: কত হাজার প্রাণহানি
নাগরিক ভাবনা 9 hours আগে

পঞ্চগড়ে বাবাকে হত্যা চেষ্টা ছেলে কারাগারে।
আইন-বিচার 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির নতুন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।
আইন-বিচার 11 hours আগে

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 2 days আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক