হোম
রংপুর

অসহায় অসুস্থ ও প্রতিবন্ধীর পাশে কুড়িগ্রাম রাজারহাট উপজেলা প্রশাসন।

ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অসহায় ও দুঃস্থ দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ২ এপ্রিল ২০২৬ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাদের মাঝে ত্রাণ তহবিলের সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান দুর্জয় দুইজন অসহায় ব্যক্তির দুর্দশার কথা তুলে ধরে সহযোগিতার আহ্বান জানান। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি সোলাগাড়ি গ্রামের মোস্তাফিজার রহমান (পিতা: জয়নাল আবেদীন) দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসার অভাবে তিনি বর্তমানে বাড়িতে শয্যাশায়ী। কর্মক্ষমতা হারিয়ে পরিবারসহ মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।

অন্যদিকে, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ (খামাড়) গ্রামের মোঃ শফিকুল ইসলাম (পিতা: নুর হোসেন) একজন শারীরিক প্রতিবন্ধী। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে অন্যের সাহায্যের ওপর নির্ভরশীল।
বিষয়গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে তাদের অফিসে ডেকে এনে ত্রাণ তহবিলের আওতায় সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি মোস্তাফিজার রহমানের চিকিৎসা সহায়তা এবং শফিকুল ইসলামকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান নিজ হাতে এ সহায়তা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান দুর্জয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ছাত্রনেতা মশিউর রহমান দুর্জয় বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সবার সামান্য সহযোগিতাই একজন মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে সহায়তা পাওয়া পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 7 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 17 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 17 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 21 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক