হোম
ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ- বাংলাদেশের দল ঘোষণা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২১ ১০:০৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ- বাংলাদেশের দল ঘোষণা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, মঙ্গলবার, ৭ ডিসেম্বর, এ ঘোষণা দেয়। আগামী ১৪ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। অপরদিকে, আগামী ২৩ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে যুব এশিয়া কাপ। জানা গেছে, বাংলাদেশ দল এশিয়া কাপ খেলেই ওয়েস্ট ইন্ডিজে চলে যাবে বিশ্বকাপ খেলতে।

দুই টুর্নামেন্ট উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর দেশ ছাড়বে বাংলাদেশের যুবারা। ঘোষিত দলে ২০২০ সালে শিরোপাজয়ী ৪ ক্রিকেটার আছেন। নেতৃত্বে রয়েছেন রাকিবুল হাসান। বিসিবি সূত্রে জানা যায়, গত বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকা ৪ ক্রিকেটার হলেন— মেহরাব হাসান, প্রান্তিক নওরোজ নাবিল, রাকিবুল ও তানজিম হাসান সাকিব। নেতৃত্বের ভার পড়েছে অভিজ্ঞ রাকিবুলের কাঁধেই। অপরদিকে, সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাবিল। যুব বিশ্বকাপ ও এশিয়া কাপের মূল স্কোয়াড ১৫ জনের। অতিরিক্ত সফরসঙ্গী হিসেবে আছেন জিসান আলম ও আহোসান হাবিব লিওন। এ ছাড়া স্ট্যান্ডবাই রাখা হয়েছে ৪ জনকে।

বাংলাদেশ দল গত আসরে শিরোপা জিতেছিল। তাই শিরোপা ধরে রাখার মিশনেই ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারীরা এবারের বিশ্বকাপে অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে। বাংলাদেশের গ্রুপে থাকা অপর তিন দল হল কানাডা, ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ১৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে রাকিবুলরা। এ ছাড়া ২০ ও ২২ জানুয়ারি যথাক্রমে কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে অনুষ্ঠিত হবে প্রতিটি ম্যাচ। আগামী ১৪ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

অপরদিকে, আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে যুব এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বি গ্রুপে থাকা বাংলাদেশর অপর দুই প্রতিপক্ষ হল শ্রীলঙ্কা ও কুয়েত। এই দুটি ম্যাচও শারজায় অনুষ্ঠিত হবে। আগামী ৩০ ডিসেম্বর দুবাইয়ে এশিয়া কাপের সেমিফাইনাল এবং ১ জানুয়ারি হবে ফাইনাল। এরপর দিনই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশের যুবারা। ক্যারিবীয়দের দেশে পৌঁছে ৪ দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামবে লাল-সবুজের জার্সিধারীরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মূল স্কোয়াড: রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, আইচ মোল্লা, আবদুল্লাহ আল মামুন, ইফতিখার হোসেন ইফতি, মেহরাব হাসান, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, মুশফিক হাসান, রিপন মন্ডল, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, নাঈমুর রহমান নয়ন, আশিকুর রহমান ও তানজিম হাসান সাকিব। অতিরিক্ত সফরসঙ্গী: আহোসান হাবিব লিওন, জিসান আলম। স্ট্যান্ডবাই: সাকিব শাহরিয়ার, গোলাম কিবরিয়া, মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম ও ফেরদৌস।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 2 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 2 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 2 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 5 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক