হোম
আন্তর্জাতিক

১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

হাকিকুল ইসলাম খোকন সিনিয়র প্রতিনিধিঃ বাংলাদেশের ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার বলেন, ‘১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৩ আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসাবে থাকতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত, এটি বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মেলা, যার বহুমাত্রিকতা রয়েছে, পর্যটন উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সমন্বিত উদ্যোগের পরিকল্পনা রয়েছে।

আশা করছি, এই অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় পর্যটনসহ আঞ্চলিক পর্যটনে আমাদের সংযোগ আরও গভীর হবে। একই সঙ্গে পর্যটন শিল্প উন্নয়নে আমাদের প্রতিশ্রুতিরও প্রতিফলন ঘটবে। খবর বাপসনিঊজ।১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ ঢাকা) আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসেবে পর্যটন বিচিত্রার সঙ্গে একটি সমঝোতা (এমওইউ) স্মারক সই করেছে পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।

উভয়পক্ষে চুক্তিতে সই করেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল।এ সময় বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান (অতিরিক্ত সচিব), এসএম তরিকুল ইসলাম (যুগ্ম সচিব), সচিব, এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উপদেষ্টা খবির উদ্দিন আহমেদ, মেলার পরিচালক বোরহান উদ্দিন, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার হেড অব অপারেশন ও সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর রেজওয়ান মারুফসহ বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

পর্যটন শিল্পকে উৎসাহিত করার জন্য বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ইন্টারকন্টিনেন্টালের হলরুমে এ চুক্তি সই হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই মেলার অনুমোদন করেছে । এ বছর বিশ্ব পর্যটন দিবস উদযাপনের একটি প্রাক-ইভেন্ট হিসেবে এই মেলাটি পর্যটন ব্র্যান্ড ‘মুজিব’স বাংলাদেশ’ থিম বিবেচনায় আয়োজন করা হবে।

এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল বলেন, ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের হসপিটালিটি পার্টনার আন্তর্জাতিক ব্র্যান্ড ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ হওয়ায় পর্যটন শিল্পের প্রতি এই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের প্রতিশ্রুতি ও দায়িত্বশীলতার প্রকাশ ঘটেছে। আমরা আশা করছি, বিগত বছরের ধারাবাহিকতায় এই বছরও দেশ ও বিদেশের শতাধিক পর্যটন প্রতিষ্ঠানের অংশগ্রহণে আসন্ন ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ভ্রমণ পিপাসুদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 16 hours আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 1 day আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 1 day আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 1 day আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 2 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: ফাহিমের শৈশবকে হত্যা করল কারা? রাষ্ট্র ও রাজনীতিবিদদের
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক