admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ মার্চ, ২০২২ ১২:৩৬ পূর্বাহ্ণ
মোস্তাফিজুর রহমান,হরিপুর উপজেলা প্রতিনিধিঃ সারাদেশে উৎসব মূখর পরিবেশে পালিত হলো মুজিববর্ষের অংশ হিসেবে ৩য় জাতীয় বীমা দিবস। তারসাথে একাত্মতা ঘোষণা করে পিছিয়ে পড়েনি সীমান্তবর্তী হরিপুর উপজেলার বীমা কর্মী ও কর্মকর্তাগণ। সকাল ৯ টার আগেই উপজেলা চত্বরে জমায়েত হয় বীমা পেশার সাথে জড়িত সু পরিচিত মুখগুলো।
অনুষ্ঠানের শুরুতে সকাল ১০:৩০ টায় র্র্যালি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় বীমা দিবস এর সভাপতি জনাব মোঃ আব্দুল করিম সাত্তার। রেলী শেষে উপজেলা হলরূমে হরিপুর উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন বীমা সেবাকে জনগনের কাছে পৌঁছে দিতে বীমাকর্মীদের আরো তৎপর ও দক্ষতা অর্জন করতে হবে। বীমা কোম্পানিগুলোকে তাদের কথা ও কাজে মিল রাখতে হবে। মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনস্যুরেন্স রানীশংকৈল জোন এর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ মোস্তাফিজুর রহমান অতি সংক্ষেপে বীমা কর্মীদের করোকালীন আর্থিক অসহায়ত্বের কথা তুলে ধরলে সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম সাত্তার মহোদয় আবেগাপ্লুত হয়ে বীমা কর্মীদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস দেন।
তিনি আরো বলেন, এই সেক্টরে জনগণের যথেষ্ট নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকার পরেও বীমা সেবাকে জনগনের কাছে পৌঁছে দিতে যে চ্যালেন্জ্ঞ একজন বীমা কর্মীকে মোকাবেলা করতে হয় তা প্রশংসার দাবি রাখে, তবে প্রযুক্তির ব্যাবহারে একটা আশার আলো দেখাচ্ছে যা ইতিবাচক প্রভাব বিস্তার করেছে বলে মন্তব্য করেছেন। বীমা কোম্পানির মালিক পক্ষের স্বেচ্ছাচারিতার খেসারত বীমা কর্মীকে পোহাতে হয় এটা কাম্য নয়।
এই অবস্থার পরিবর্তন এখন সময়ের দাবী। বীমা দিবস এর দিনে উপজেলা চেয়ারম্যান মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এ একটি বীমা পলিসি গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠান সন্চ্ঞালনা করেন ইন্জিনিয়ার মো আবু সাঈদ সরকার , সার্বিক সহযোগিতা করেন জনাব মোঃ আনোয়ার হোসেন প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স এর এজিএম।