হোম
অপরাধ

সুনামগঞ্জ দিরাইয়ে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের নামে মামলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২২ ৮:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ আমির হোসাইন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের ভূমিখেকো ইউপি চেয়ারম্যানের নির্দেশে তার ছেলে,ভাতিজা ও স্বজনদের দাড়াঁলো অস্ত্রের হামলায় একই গ্রামের একটি নিরীহ পরিবারের নারীসহ ৩/৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন,পেরুয়া গ্রামের নিরীহ সুরেশ চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাস(৩২),নরেশ চন্দ্র দাসের সহধর্মিনী সুনতী রানী দাস(৬৫) ও অনিল দাসের ছেলে সজ্ঞিত দাস। আহতদের মধ্যে গু সুজন চন্দ্র দাস ও তার জেঠিমা সুনতী রানী দাসের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয় এবং বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে এনে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত পহেলা ডিসেম্বর দিনে।

এ ঘটনায় আহত পেরুয়া গ্রামের সুরেশ চন্দ্র দাসের ছেলে আহত সুজন চন্দ্র দাস বাদি হয়ে গত ৭ ডিসেম্বর ও পেরুয়া গ্রামের মৃত প্রসেন্দ্র রায়ের ছেলে হামলার নির্দেশদাতা চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভূমিখেকো পরিতোষ রায়কে আসামী করে তার ছেলে পার্থ সারতী রায়,ছোট ছেলে পুলক রায়,চেয়ারম্যান পরিতোষ রায় তার সহধর্মিনী সুজলা রানী রায়,তার ভাতিজা মৃত প্রমথ রায়ের ছেলে পঙ্কজ কান্তি রায়,ত্রিপদ কান্তি রায়,মৃত প্রজেশ রায়ের ছেলে সাগর কান্তি রায়,তপন রায়,বকুল রায়, পরিমল রায়ের ছেলে স্বপন রায় ও পলাশ রায়,জামাতা মৃত পরেশ বণিকের ছেলে গৌতম বণিকসহ ১২ জনের নাম উল্লেখ করে আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দিরাই জুনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩,তারিখ ০৭/১২/২০২২ইং তারিখ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায় পেরুয়া গ্রামের নিরীহ সুজন চন্দ্র দাসের বাড়ির পাশে ডিসির খতিয়ানের ৫৬ শতক লায়েক পতিত জায়গা তার পূর্বপূরুষরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু তাদের অজান্তে এই গ্রামের মৃত প্রসেন্দ্র রায়ের ছেলে ভূমিখেকো পরিতোষ রায় ও তার সহোদররা মিলে টাকার বিনিময়ে ডিসির খতিয়ানের এই জায়গাটুকু গোপনে রেজিস্ট্রারী করে নেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন। ডিসির খতিয়ানের জায়গাটুকু ভূমিখেকো ইউপি চেয়ারম্যান পরিতোষ রায় ও তার ভাইয়েরা গোপনে রেজিষ্ট্রারী করার বিষয়টি জানতে পেরে গ্রামের দীর্ঘদিন ধরে ভোগদখলকারী নিরীহ সুজন চন্দ্র দাস জানতে চাইলে পরিতোষের নিদের্শে তার ছেলে,ভাতিজা ও স্বজনরা মিলে দাড়াঁলো অস্ত্র নিয়ে সুজনদের বাড়িতে গিয়ে সুজনের উপর দাড়াঁলো অস্ত্র দা,রামদা ও লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। এ সময় তার জেঠি মা ও স্বজনরা এগিয়ে আসলে তাদেরকে রক্তাক্ত করে পালিয়ে যায়।

এ ব্যাপারে মামলার বাদি সুজন চন্দ্র দাস জানান,ইউপি চেয়ারম্যান ও তার ভাই উনারা প্রকৃতপক্ষে ভূমিখেকো দাঙ্গাবাজ হিসেবে চিহিৃত। তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারন মানুষজন। তিনি অবিলম্বে এই হামলাকারী ইউপি চেয়ারম্যানসহ সকল আসামীদের দ্রæত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ ব্যাপারে মামলার অন্যতম আসামী চরনারচর ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়ের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল আলম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান,বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 hours আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 20 hours আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 23 hours আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 3 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 3 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 3 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক