হোম
অপরাধ

সাংবাদিককে হত্যার হুমকি ঠিকাদার লাবুর রাস্তা সংস্কারে অনিয়মের সংবাদ করায়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ রাস্তা সংস্কারে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাংবাদিক আল মামুন জীবনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন আসাদুজ্জামান লাবলু নামে এক ঠিকাদার। এ সময় তাঁর স্ত্রীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছেন। এ ঘটনার পর বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই সাংবাদিক।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী লাহিড়ী সড়কের পুরাতন মুক্তিযোদ্ধা অফিসের পাশেই একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে। ঠিকাদার আসাদুজ্জামান লাবলুর সাথে আরও দুজন ছিল। সাংবাদিক আল মামুন জীবন দৈনিক আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য।

সাংবাদিক আল মামুন জীবন বলেন, দুপুরে হোটেলে খাওয়ার সময় ০১৭১৫১৩৮০৮৭ নম্বরে ফোন করে আমার স্ত্রীর কথা জিজ্ঞাসা করে। এরপরে স্ত্রীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে বলেন যে, নিজের বাড়ীর খোঁজ রাখেন না, অন্যজনের খবর নিয়ে বেড়াচ্ছেন। এরপরে পরিচয় জানতে চেয়ে আমি হোটেলে ভাত খাচ্ছি। মোবাইলে হোটেলের ঠিকানা দিলে সেখানে উপস্থিত হয় ঠিকাদার ও তার সাথে আরও দুজন ব্যক্তি। সেখানে সাংবাদিকদের স্ত্রীকে নানা অশ্লীল মন্তব্যসহ ঠাকুরগাঁও আসলে তোমাকে দেখে নিবো, আমার পিছনে লাগছো, আমাকে চিনো না।

এরপরে তার নিকট রেগে যাওয়ার কারণ জানতে চাইলে অশ্লীল ভাষায় গালিগাল ও মারধর করতে এগিয়ে আসে। উপস্থিত লোকজন এগিয়ে এলে ঠিকাদারের লোকজন ঘটনাস্থল থেকে চলে যায়। এর আগে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজার থেকে পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া বাজার পর্যন্ত ৫.১ কিলোমিটার পাকা রাস্তা সংস্কারকাজে স্থানীয়রা অনিয়মের অভিযোগ করলে ‘নিম্নমানের কাজ বন্ধের চেষ্টায় ঠিকাদার-স্থানীয়দের হাতাহাতি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ প্রকাশের জেরে আজ বৃহস্পতিবার দুপুরে ওই সাংবাদিকের স্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য ও দেখে নেওয়ার হুমকি দেয়।

অভিযোগ প্রসংগে ঠিকাদার আসাদুজ্জামান লাবলু জানান, বর্তমানে জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। আর সাংবাদিকরা শুধু আমার কাজগুলো দেখছে অন্য ঠিকাদারের কাজে অনিয়ম হলেও তাদের চোখে পড়ে না। তাই রাগে এমন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল আলম বলেন, কারো সাথে এমন আচরণ করা মোটেই ঠিক হয়নি। আমি খোঁজ নিবো। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ঠাকুরগাঁওয়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এ বিষয়ে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল প্রধান বলেন, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ঠাকুরগাঁও এলজিইডির কর্মকর্তারা ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের করা কাজগুলোর অনিয়ম তদন্ত করে লাইসেন্স বাতিলের ব্যবস্থা নিবেন। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 17 minutes আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 12 hours আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 15 hours আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 19 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক