হোম
নির্বাচিত কলাম

শ্রেষ্ঠ গীতিকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দীন আলী না ফেরার দেশে চলে গেলেন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২০ ৮:৪০ অপরাহ্ণ

আলাউদ্দীন আলী -এম কে নিউজ বিডি

ফাইল ছবি

আলাউদ্দিন আলী ১৯৫২ সালের ২৪শে ডিসেম্বর মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামের এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জাবেদ আলী ও মাতা জোহরা খাতুন।আলাউদ্দিন তার পিতা ওস্তাদ জাবেদ আলী ও ছোট চাচা সাদেক আলীর কাছে প্রথম সঙ্গীতে শিক্ষা নেন। ১৯৬৮ সালে তিনি যন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে আসেন এবং আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে যোগ দেন। এরপর তিনি প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজ সহ বিভিন্ন সুরকারের সহযোগী হিসেবে কাজ করেন।

সত্তরের দশক থেকে সঙ্গীত জগতের পরিচিত নাম আলাউদ্দিন আলী। আলাউদ্দীন আলী বেশ কয়েকবার শ্রেষ্ঠ গীতিকার ও সঙ্গীত পরিচালক হিসেবে জাতিয় পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের চলচ্চিত্রে বহু জনপ্রিয় গানের সুরকার ও গীতিকার আলাউদ্দীন আলী মারা গেছেন। আজ বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার স্ত্রীর বোন শিল্পী আবিদা সুলতানা জানিয়েছেন, তাঁর ক্যান্সারের চিকিৎসা চলছিল। একই সাথে ফুসফুসে টিউমার ও প্রদাহ এবং শ্বাসকষ্টসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন আলাউদ্দীন আলী।

আবিদা সুলতানা জানিয়েছেন ফুসফুসের সমস্যার কারণেই গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়।তিনি গতকাল থেকে লাইফ সাপোর্টে ছিলেন। আজ ঘন্টা দুয়েক আগে সন্ধে ছয় টার দিকে তিনি মারা যান। ১৯৫২ সালে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন আলাউদ্দিন আলী। খুব ছোটবেলা থেকে সঙ্গীত জগতের সাথে তার যোগাযোগ ছিল পরিবারে সঙ্গীতচর্চার কারণে।

ছোটবেলাতেই বেহালা বাজানোর জন্য অল পাকিস্তান চিলড্রেনস প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিলেন তিনি। ষাট এর দশকেই প্রথম চলচ্চিত্রে বেহালা বাদক হিসেবে কাজ শুরু করেন। সংগীত পরিচালনায় সত্তরের দশক থেকে পরিচিত নাম হয়ে ওঠেন আলাউদ্দিন আলী। তিনি একই সাথে সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক ছিলেন। ১৯৭৫ সালে প্রথম সংগীত পরিচালনা করেন সন্ধিক্ষণ চলচ্চিত্রে। এরপর ১৯৭৭ সনে ‘গোলাপি এখন ট্রেনে আর ফকির মজনু শাহ চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেন আলাউদ্দিন আলী। তাঁর তৈরি করা গান পায় বিপুল জনপ্রিয়তা। চলচ্চিত্র, বেতার, টেলিভিশন মিলে প্রায় হাজার পাঁচেক গান তৈরি করেছেন তিনি। তিনি একই সাথে সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক ছিলেন। আলাউদ্দিন আলী তাঁর গানের জন্য মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

তিনি একবার যদি কেউ ভালবাসত, যে ছিল দৃষ্টির সীমানায়, হয় যদি বদনাম হোক আরও, আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার, সুখে থাকো ও আমার নন্দিনী, আমায় গেঁথে দাওনা মাগো একটা পলাশ ফুলের মালা সহ বাংলাদেশের বহু উল্লেখযোগ্য শ্রুতিমধুর গানের সুরকার ও গীতিকার । এছাড়াও একতারা মাল্টিমিডিয়া প্রোডাকশন নামে তিনি একটি প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি করেছেন যেখানে সংগীত তৈরির নানান কাজ করা হয়।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের এক শিক্ষকের বিরুদ্ধে সরকারি বিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ।
রংপুর 14 hours আগে

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি এক সপ্তাহ বন্ধ ।
অর্থনীতি 15 hours আগে

‎সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১।
আইন-বিচার 18 hours আগে

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের রাজকীয় ও অশ্রুশিক্ত বিদায়।
রংপুর 21 hours আগে

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ
দুর্ঘটনা 22 hours আগে

​শালবাহান বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন ও দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের
অপরাধ 2 days আগে

বগুড়ায় ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আটক দুই পুলিশ সদস্য।
অপরাধ 2 days আগে

ধর্ষণের বিচার নিশ্চিত না হলে জনগণই রাস্তায় নামবে: পঞ্চগড়ে সিবগাতুল্লাহ।
রংপুর 3 days আগে

জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব বললেন আইজিপি আলী
আইন-বিচার 3 days আগে

পঞ্চগড় সীমান্তে শিশুসহ নারীকে ফেরত দিল বিএসএফ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক