হোম
আন্তর্জাতিক

লন্ডনে সিরাজুল আলম খান এর মৃত্যুতে অনন্য স্মরণ সভা অনুষ্ঠিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ জুন, ২০২৩ ৫:৩০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

তোফায়েল চৌধূরী মুক্তা, লন্ডন,ইউকে প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের অন্যতম রূপকার,(আর্কিটেক্ট অব ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ) নিউক্লিয়াস ও বিএলএফ এর প্রতিষ্ঠাতা , সশস্ত্র মহান জনযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের রাজনৈতিক তাত্ত্বিক ব্যক্তিত্ব সিরাজুল আলম খান দাদাভাই”র স্মরণে ২২শে জুন ২০২৩,বৃহস্পতিবার বিকেল সাড়ে ছয়টায় লন্ডনের একটি স্থানীয় হলে অনন্য এক স্মরণসভার আয়োজন করা হয়. এই ব্যতিক্ৰমী সভায় ছিল না কোনো সভাপতি, কোন আলাদা মঞ্চও ছিলনা।

স্মরণসভায় মহাত্মা সিরাজুল আলম খান দাদা ভাই তাঁর হাসপাতালের শয্যায় যে গানটি বারবার শুনতে চাইতেন সেটি হলো ‘ধন ধান্য পুষ্পে ভরা ‘ এই গান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সভার সূচনা করেন তাঁর লন্ডন ও সাইপ্রাসে চিকিৎসাসহ দৈনন্দিন স্বাস্থ্য বিষয়ক পরামর্শক সকল প্রকার সেবা, দেখাশুনা নিশ্চিত করা এবং লন্ডনে দাদাভাই “র একান্ত আপনজন খ্যাত ডাঃ নাজমা ঝুমা। মুখপাত্রের দায়িত্ব পালন করেন যুক্তরাজ্য জেএসডি’র’ সভাপতি ও জেএসডি’র কেন্দ্রীয় সহসভাপতি আলহাজ ছমীর উদ্দীন।

সিরাজুল আলম খান দাদা ভাই এবং সকল দেশ প্রেমিকগনের আত্মাহুতি ও আত্মত্যাগের জন্য বিশিষ্ট মওলানা আবদুল কুদ্দুস পবিত্র কোরান তেলাওয়াত করেন ও দোয়া মাহফিলের অংশটির দায়িত্ব পালন করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন লন্ডনের অন্যতম গনমাধ্যম ব্যক্তিত্ব ‘বেতার বাংলা’র সিইও নাজিম চৌধুরী, অন্য প্লাটফর্মে রাজনীতি করলেও লন্ডনের পরিচিত মহলে দাদা ভাই “র অন্যতম একজন আপনজন বলে খ্যাত জাসদ নেতা মতিউর রহমান তাঁর রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে কথা বলেন। এডভোকেট শিব্বির আহমেদ বলেন- তাঁর দর্শন দিয়ে তিনি আমাদের জাতীয় জীবনে সবসময় প্রাসঙ্গিক থাকবেন।আইনজীবী নুরুল ইসলাম এমবিই দাদাভাই”র রাজনৈতিক সাহিত্যের মূল্যায়ন করেন।বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন বলেন-দেশীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে দাদা ভাইয়ের ভবিষ্যৎবাণী এখন ও আগামীতেও অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে ও হবে।

সিরাজুল আলম খান দাদা ভাই এর রাজনৈতিক জীবন ও দর্শন নিয়ে প্রাণবন্ত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও নিউক্লিয়াস সদস্য সৈয়দ আবদুল মাবুদ। এছাড়াও ক্রয়ডেনের কাউন্সিলর শেরওয়ান চৌধুরী,স্থানীয় কাউন্সিলর সাদ চৌধুরী,দাদাভাই”র স্নেহভাজন তোফায়েল চৌধুরী মুক্তা,লেখক বাবুল তালুকদার,রেদওয়ান খান, সোলায়মান ও বাসদ নেতা গয়াছুর রহমান গয়াছ। উপস্থিত বক্তারা বাংলাদেশে তাঁর চিকিৎসা বিষয়ে আক্ষেপ প্রকাশ করেন।স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান, নারী নেত্রী সৈয়দা সুলতানা শিখা, শাহনুর, নাজিয়া সুমি, মিখাইল সার্চ সহ আরো অনেকেই।

সিরাজুল আলম খান দাদা ভাই প্রায়শঃ বলতেন “I’m homely but not ordinary.” ফারদিয়া রাজা চৌধুরী, দেওয়ান আশরাফী জয়ন্ত ও মাহের আফরোজ নিশি দাদাভাই”র সাথে কাটানো তেমনই কিছু অসাধারণ পারিবারিক মুহূর্তের একান্ত স্মৃতি চারণ করেন।পৌত্রী ফাইজা ও ফাবিয়া খান বলেন – ‘রাজনীতিবিদ দাদা ভাই সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যেভাবে যোগাতেন ঠিক তেমনি ছেলেমানুষী আনন্দে তাদের দিনগুলো ভরিয়ে রাখতেন।’

স্মরণ সভায় সিরাজুল আলম খান ভাইয়ের মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন ডাঃ সানাউল্লাহ, জিপি, লন্ডন,প্রফেসর আহমেত ওজগুল ( সাইপ্রাস),ডাঃ মেহমেত ইয়ালসানজিন (সাইপ্রাস ). তাঁরা জানান , তিনি একজন মহান ব্যক্তিত্ব , রাষ্ট্রচিন্তক। তাঁর চিকিৎসার সাথে জড়িত হতে পেরে তাঁরা নিজেকে ভাগ্যবান মনে করেন।

সভার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল স্থিরচিত্র প্রদর্শনী, দাদাভাই”র বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ও দেশাত্মবোধক গান।মুক্তিযুদ্ধ চলাকালীন বেশকিছু ছবি ,তাঁর লন্ডনে থাকাকালীন বিভিন্ন পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো।যা স্মরণ সভায় অনন্য মাত্রা যোগ করে।’যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটির সাথে সাদেক আহমেদ চৌধুরীর করা দাদার একটি ভিডিও উপস্থিত সকলকেই বেদনা বিধুর করে তোলে।প্রজেকশন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আশিস মিত্র, সাদেক আহমেদ চৌধুরী ও ডাঃ নাজমা ঝুমা।

সিরাজুল আলম খান দাদাভা”র ভ্রাতুষ্পুত্র পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।মঞ্চ সজ্জা ও সভার সার্বিক তত্ত্বাবধানে থেকে অনুষ্ঠান সুচারু ভাবে সম্পন্ন করতে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন তোফায়েল চৌধুরী মুক্তা।স্মরণসভার সার্বিক তত্ত্বাবধান পরিচালনা করেন ডাঃ নাজমা ঝুমা।স্মরণ সভার পরিকল্পনায় সহযোগিতা করেছেন বাংলাদেশ থেকে এলিজা খান, অভিলাষ খান,মোশারফ হোসাইন মন্টু,শ্যামলিমা লিপি (নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র)মিখাইল সার্চ (লন্ডন)।যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন জনের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখেন দাদাভাই” র অন্যতম শিষ্যখ্যাত সিকদার গিয়াসউদ্দিন।আপ্যায়নে ছিলেন “প্রীতি রেস্টুরেন্ট”এর স্বত্বাধিকারী আজমল হোসাইন।

উপস্থিত বক্তারা সিরাজুল আলম খান দাদা ভাই”র অসমাপ্ত কাজ সমাপ্ত করার অঙ্গীকার করেন. শেষে এক মিনিট নীরবতা ও জাতীয় সংগীতের মাধ্যমে স্বাধীনতার মহাকাব্যের অনন্য চরিত্র সিরাজুল আলম খান দাদা ভাই”র শোকসভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 17 hours আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 1 day আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 1 day আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 1 day আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 2 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 3 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা: ফাহিমের শৈশবকে হত্যা করল কারা? রাষ্ট্র ও রাজনীতিবিদদের
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক