হোম
আন্তর্জাতিক

ভারতের গুজরাটের হাসপাতালে আগুন লেগে ১৮ জন ও করোনা রোগীর মৃত্যু।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ মে, ২০২১ ৬:২৯ অপরাহ্ণ

ফাইল ছবি

গুজরাটের হাসপাতালে আগুন লেগে ১৮ জন ও করোনা রোগীর মৃত্যু। গুজরাটের বারুচের একটি হাসপাতালে আগুন লাগার পর অন্তত ১৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালের চার তলা ভবনটিতে যখন আগুন লাগে, সেখানে অন্তত ৫০ জন রোগী ছিল। বার্তা সংস্থা পিটিআইয়ের সংবাদ অনুযায়ী, শুক্রবার হাসপাতালে আগুন লাগার এই ঘটনা ঘটে। স্থানীয় মানুষজন এবং দমকল কর্মীদের সহায়তায় অন্য রোগীদের বের করে নেয়া সম্ভব হয়।

শ্মশানে কোভিড মৃত মানুষের চিতার সারি, পুলিশের একজন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানান, শনিবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এর আগে ১২ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। বারুচের পুলিশ সুপার রাজেন্দ্রাসিন চৌদাসামা জানিয়েছিলেন যে, আগুনে দমবন্ধ হয়ে অন্তত ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। তিনি বলেছিলেন, বাকি ছয়জন রোগী কি মারা গেছেন নাকি অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তা নিশ্চিত নয়। কেন কীভাবে এই আগ্নিকাণ্ড হয়েছে, তা এখনো পরীক্ষা করে দেখা হচ্ছে। এই ঘটনায় নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতে এক সপ্তাহের মধ্যে কোভিড হাসপাতালে এটি তৃতীয় আগুন লাগার ঘটনা ঘটল। এর আগের দুইটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্রে, সেখানে ১৭ জনের মৃত্যু হয়েছে। ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণে এই দুইটি রাজ্য সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে। অক্সিজেনের অভাবে আবার দিল্লির হাসপাতালে মৃত্যু ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে যাওয়ার ফলে ৮জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ওই হাসপাতালেরই সিনিয়র চিকিৎসকও আছেন।

মৃতদের মধ্যে ৬জন ছিলেন আইসিইউতে আর দুজন ওয়ার্ডে। বাত্রা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শনিবার সকাল থেকেই তারা আশঙ্কা করছিলেন যে দুপুরের মধ্যেই অক্সিজেন হয়ত শেষ হয়ে যাবে। বারে বারে তারা সরকারের নোডাল অফিসারদের জানাতে থাকেন, কিন্তু অক্সিজেন ট্যাংকার পৌঁছায়নি। দিল্লি হাইকোর্টে হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ নিয়ে একটি মামলার শুনানি চলছে। সেখানেই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জরুরি পরিস্থিতির কথা জানান। হাসপাতালের আশঙ্কা মতোই দুপুরেই অক্সিজেন সম্পূর্ণ শেষ হয়ে যায়। প্রায় ৮০ মিনিট ধরে আইসিইউ এবং ভেন্টিলেটরে থাকা রোগীরা বিনা অক্সিজেনে ছিলেন। একে একে যখন ৮ জন মারা যান, তার পরে বেলা দেড়টা নাগাদ অক্সিজেন ট্যাংকার পৌঁছায় হাসপাতালে। এর আগে দিল্লিরই আরেকটি হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যু হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 1 hour আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 2 hours আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 11 hours আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 17 hours আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 22 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 23 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 1 day আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 1 day আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক