হোম
আন্তর্জাতিক

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু বলছে বেইজিংয়ের চাপে ঢাকা-কলম্বো।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু বলছে বেইজিংয়ের চাপে ঢাকা-কলম্বো। চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়ি ফেঙ্গি চলতি সপ্তাহে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফর করেছেন। এ সফরে তিনি প্রতিবেশী দেশ দুটিকে দক্ষিণ এশিয়ার বাইরে থেকে যারা এসে সামরিক জোট স্থাপনর চেষ্টা করছে তাদের রুখে দিতে আহ্বান জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু বলছে, ভারত-যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের নেতৃত্বে কোয়াডের সক্রিয় অবস্থানের মধ্যে ঢাকা ও কলম্বো সফরে জেনারেল ওয়ির এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ। কারণ, বেইজিং ইতোমধ্যে কোয়াডকে সামরিক জোট হিসেবে আখ্যায়িত করে এর বিপক্ষে অবস্থান নিয়েছে।

চীনের প্রতিরক্ষামন্ত্রী ও পিপলস লিবারেশন আর্মির জেনারেল গত ২৭ এপ্রিল বাংলাদেশ দিয়ে তার দুদিনের সফর শুরু করেন। পরের দিন তিনি শ্রীলঙ্কা গিয়ে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে প্রেসিডেন্টের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া যৌথ বিবৃতিতে উভয়পক্ষই আলোচনাকে ‘খুবই ফলপ্রসূ দাবি করে। বিবৃতিতে বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে। গত বছরের অক্টোবরে কলম্বোয় এসে উচ্চ পর্যায়ের আলোচনা করেন চীনের বৈদেশিক নীতিনির্ধারণ কর্মকর্তা ইয়াং জিয়েসি। তার এ সফরের মাত্র ছয় মাসের মধ্যে জেনারেল ওয়ি শ্রীলঙ্কা সফর করলেন।

চীন গত ২৭ এপ্রিল করোনা পরিস্থিতি ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে ছয় জাতির সংলাপে অংশ নেয়। এতে চীন ছাড়াও বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। সংলাপ শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী কলম্বো সফরে গিয়ে তাদের ১ দশমিক ৪ বিলিয়ন ডলার অর্থায়নে কলম্বো সমুদ্রবন্দর পরিচালনায় একটি চুক্তি করেন। শ্রীলঙ্কার সার্বভৌমত্বের জন্য হুমকি দাবি করে এ চুক্তি বাতিলে দেশটির বিরোধী দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা অন্তত ২০টি মামলা করে। সম্প্রতি সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানিও হয়। শিগগিরই উচ্চ আদালত এ মামলার রায় দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সফরে চীনের এই শীর্ষ কর্মকর্তা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসের সাথেও বৈঠক করেন। করোনা মহামারিতে শ্রীলঙ্কার বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সরকারকে সহায়তার অংশ হিসেবে বেইজিং আরও ২ বিলিয়ন ডলারের ঋণ সহায়তার ঘোষণা দেয়। আগেও কলম্বো চীন থেকে ৫ বিলিয়ন ডলারের বেশি ঋণ নিয়েছে। গত ২৭ এপ্রিল ঢাকায় জেনারেল ওয়ি বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বৈঠক করেন। পরে ওয়িকে উদ্বৃত করে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, চীনের প্রতিরক্ষামন্ত্রী দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার উচ্চ পর্যায়ের সফর বাড়ানো, প্রযুক্তিখাতে সহযোগিতা, বিশেষ ক্ষেত্রে পরামর্শ বিনিময়ের মাধ্যমে সামরিক সম্পর্ক জোরদারে বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য দুই দেশ যৌথভাবে কাজ করবে। দক্ষিণ এশিয়ায় সামরিক জোট গঠন প্রচেষ্টা এবং আধিপত্য বিস্তারে আসা বাইরের শক্তির বিরুদ্ধেও সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত বলে মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 1 hour আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 2 hours আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 11 hours আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 17 hours আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 22 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 23 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 1 day আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 1 day আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক