admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২০ ৭:১৩ অপরাহ্ণ
রেজানুল হক রেজু, বোচাগঞ্জ দিনাজপুর, প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত, জাতীয় শোক দিবস২০২০ উপলক্ষ্যে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার ( সংগীত একক, আবৃত্তি, ৭মার্র্চের ভাষণ) পুরস্কার বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
উপজেলা পরিষদ হল রুমে ২৯ আগষ্ট শনিবার আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দাপাল। বক্তব্য রাখেন, বোচাগন্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফছার আলী, শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামীম আজাদ প্রমূখ।
কবিতা আবৃত্তি করেন, শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন, উপজেলা শিল্পকলা একাডেমী শিল্পীবৃন্দ সৌজন্য অধিকারী, অন্যান্য অধিকারী, মিলন অধিকারী, নাসিমা মনি,সানজানা ইসলাম দোলা, শান্ত দাস,শুভ চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন শিল্পকলা একাডেমির সদস্য মাহবুব আলম। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০ এর পরিসমাপ্তি ঘটে।