admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২০ ১১:৪৬ পূর্বাহ্ণ
রেজু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, স্মৃতি চারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৭ আগষ্ট বৃহষ্পতিবার জাতীয় জাগরণে কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ তম প্রয়ান বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, ও সেতাবগন্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বোচাগঞ্জ রবীন্দ্র-নজরুল মঞ্চে জাতীয় কবির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও দোয়া অনুষ্ঠানের পর সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ, বোচাগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সহঃ সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নঈমুদ্দিন শাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিশ্বনাথ রায়, উপ কর কমিশনার, সার্কেল-১২, বোচাগঞ্জ কবি পবিত্র কুমার মজুমদার, উপজেলা শাখা আওয়ামীলীগ এর সহঃ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মাহাবুব আলম, কৃষক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেতাবগঞ্জ সাইন্স সোসাইটির সভাপতি আজাদ আলী জাপান।
সহযোগিতায় সেতাবগঞ্জ সাইন্স সোসাইটি ও কালের কণ্ঠ শুভসংঘ, বোচাগঞ্জ উপজেলা শাখা।এছাড়াও শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও দোয়া অনুষ্ঠানের সময় অতি ব্যস্থতার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান সোহাগ ও বাংলাদেশ আওয়ামীলীগ, বোচাগঞ্জ উপজেলা শাখার সম্মানিত দপ্তর সম্পাদক এম. বিল্লাহ জুয়েল ভাই সহ সকল কবি ও কবিতাপ্রিয় মানুষ।