হোম
আন্তর্জাতিক

বিএসএফের তথ্য ভারত থেকে বহু মানুষ বাংলাদেশে ফিরে যাচ্ছে। 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২০ ৯:৪৩ পূর্বাহ্ণ

বিএসএফের তথ্য ভারত থেকে বহু মানুষ বাংলাদেশে ফিরে যাচ্ছে-এম কে নিউজ

ফাইল ছবি

বিএসএফের তথ্য ভারত থেকে বহু মানুষ বাংলাদেশে ফিরে যাচ্ছে। গত চার বছরে বাংলাদেশ থেকে যত লোক ভারতে অবৈধভাবে প্রবেশ করেছেন, তার চেয়ে অনেক বেশি মানুষ ফিরে গেছেন বলে ভারতের সরকারি পরিসংখ্যানেই স্বীকার করা হচ্ছে। সে দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবং ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র তথ্য বলছে, এই সময়সীমার মধ্যে যত বাংলাদেশি ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন – তার প্রায় দ্বিগুণ সংখ্যক আটক হয়েছেন ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার সময়। বাংলাদেশ থেকে ভারতে নেট মাইগ্রেশন’ কমছে বলে বিশেষজ্ঞরা বহুদিন ধরেই বলে আসছেন, এই পরিসংখ্যান কার্যত সেই দাবিকেই সমর্থন করছে।

বস্তুত বিএসএফের পক্ষ থেকে তাদের সারা বছরের কর্মকাণ্ড নিয়ে যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়, তাতে দেখা যাচ্ছে চলতি বছরের ১৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ঢোকার চেষ্টা করতে গিয়ে মোট ৩১৭৩জন তাদের হাতে ধরা পড়েছেন।সেই জায়গায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকতে গিয়ে আটক হয়েছেন এর মাত্র এক তৃতীয়াংশ – ১১১৫জন। ভারতে প্রস্তাবিত এনআরসি-কে অনেকেই ‘অবৈধ বাংলাদেশি’ চিহ্নিত করার অভিযান হিসেবে দেখেছেন

এর আগের তিন বছরের বিএসএফ পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাচ্ছে – ২০১৯, ২০১৮ ও ২০১৭ সালে ভারত থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেছেন যথাক্রমে ২৬৩৮, ২৯৭১ আর ৮২১জন। সেই জায়গায় ওই তিন বছরের বিপরীতমুখী স্রোত (অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা) অনেকটাই কম, যথাক্রমে ১৩৫১, ১১১৮ আর ৮৭১জন। এই পরিসংখ্যানে যাদের কথা বলা হয়েছে বিএসএফ তাদের সবাইকে বাংলাদেশি নাগরিক হিসেবেই চিহ্নিত করেছে, যদিও তাদের সবার ক্ষেত্রে সেটা যাচাই করার মতো উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ বিএসএফের হাতে নেই। তবে যে ভারতীয় নাগরিকরা অবৈধ পথে বাংলাদেশে যাতায়াত করতে গিয়ে ধরা পড়েছেন, তার মধ্যেও ভারত থেকে বাংলাদেশে পাড়ি দেওয়ার ঘটনাই অনেক বেশি বলে তথ্যে দেখা যাচ্ছে ভারতে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস্ ব্যুরোর (এনসিআরবি) ২০১৭ সালের বার্ষিক রিপোর্ট বলছে, ওই বছরে ৮৯২জন ভারতীয় নাগরিক ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন। বাংলাদেশের ঠাকুরগাঁওতে বিএসএফের হাতে নিহত এক ব্যক্তির পরিবারের সদস্যদের বিলাপ

উল্টোদিকে সে বছরেই বাংলাদেশ থেকে ভারতে ফেরত আসার সময় যাতায়াত সংক্রান্ত উপযুক্ত কাগজপত্র না-থাকার কারণে আটক করা হয় ২৭৬জন ভারতীয় নাগরিককে। কিন্তু ২০১৭র পর থেকে এনসিআরবি তাদের বার্ষিক রিপোর্টে এই সংক্রান্ত আর কোনও তথ্য প্রকাশ করেনি। বাংলাদেশিদের ভারতে ‘মাইগ্রেশন’ নিয়ে তাদের সাম্প্রতিকতম তথ্য কীসের ইঙ্গিত দিচ্ছে, দিল্লিতে বিএসএফ কর্মকর্তারা অবশ্য সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। বিএসএফের একটি উচ্চপদস্থ সূত্র বলেছেন, আমরা আমাদের যাবতীয় স্ট্যাটিসটিকস রিপোর্টেই দিয়ে দিয়েছি। এখন কীভাবে সেই নাম্বার ক্রাঞ্চিং করবেন বা কোন উপসংহারে পৌঁছবেন তা নিয়ে আমাদের কিছু বলার নেই।

তবে দিল্লিতে দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক বিজয়েতা সিং অবশ্য মনে করছেন, ভারত থেকে ক্রমশ আরও বেশি সংখ্যায় কথিত বাংলাদেশিরা যে নিজেদের দেশে ফিরে যাচ্ছেন এই পরিসংখ্যান তারই প্রমাণ।সীমান্তে ধরা পড়ার পর বহু বাংলাদেশিই বলেছেন করোনাভাইরাস মহামারিতে ভারতে তারা কাজকর্ম হারিয়েছেন, ফলে তারা এখন নিজেদের জায়গায় ফিরে পাওয়ার চেষ্টা করছেন, বলছিলেন বিজয়েতা সিং। বিএসএফ সূত্রগুলো আমাকে এমনও আভাস দিয়েছেন যে বেশির ভাগ সময় এরকম ক্ষেত্রে তারা বাংলাদেশিদের সীমান্ত পেরিয়ে যেতে দেন – কারণ তাদের নিয়মমাফিক গ্রেপ্তার করা হলে দীর্ঘ আইনি জটিলতায় পড়তে হয়, আরও জানাচ্ছেন তিনি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বেশ কিছুদিন ধরেই দাবি করা হচ্ছে, ভারতের তুলনায় তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হারও এখন অনেক বেশি এবং বাংলাদেশ থেকে লোকজনের কাজের সন্ধানে ভারতে যাওয়ার কোনও কারণই নেই। আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাম্প্রতিক এক পূর্বাভাসেও বলা হয়েছে, বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি বা মাথাপিছু অর্থনৈতিক প্রবৃদ্ধি অচিরেই ভারতকেও টপকে যেতে চলেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 9 hours আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 10 hours আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 10 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 19 hours আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 1 day আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 1 day আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 1 day আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 2 days আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক