admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ
বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর এই সময়ে নতুন করে আরও ২ হাজার ৯৭৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে মোট ১২ হাজার ৭০৮ টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এই সংখ্যা পাওয়া যায়।
এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৬ জনে। আর মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে, বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন সুস্থ হয়ে উঠেছেন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮ জন।
বিস্তারিত আসছে…..