হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে বেসরকারি বিমানে বাড়ছে যাত্রী বিমানের বিমান আগামি সাত দিন বন্ধ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জুন, ২০২০ ১০:৪৩ পূর্বাহ্ণ

BD-Air-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে বেসরকারি বিমানে বাড়ছে যাত্রী বিমানের বিমান আগামি সাত দিন বন্ধ। স্বাস্থ্যবিধি মেনে গত সোমবার থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুট চালুর পর বেসরকারি বিমান প্রতিদিন বাড়ছে যাত্রী। তবে টিকিট বিক্রি হচ্ছে না এই অজুহাতে বন্ধ রাখা হয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলাচল। আগামীকাল সোমবার বসে থাকবে বিমান। সেই সোমবার একদিন মাত্র ফ্লাইট পরিচালনা করে আগাম ঘোষণা দিয়ে চলাচল বন্ধ রেখেছে বিমান। বিমানের এই খামখেয়ালিপনার কারণ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলতে রাজি নন। তারা বলছেন, টিকিট অবিক্রিত থাকছে, পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না। এ কারণে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, যাত্রী সংকটে কোনো ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বিমানে যাত্রী সংকট কাটাতে ভাড়া কমানোর বিষয়ে কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান তিনি।

জানা গেছে, বর্তমানে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারে যাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। বিমানের চেয়ে তাদের ভাড়া বেশ কম। বিমান বাংলাদেশের ওয়ানওয়ে টিকিটের দাম ধরা হয়েছে ঢাকা থেকে সৈয়দপুর রুটে সর্বনিম্ন ৩ হাজার ৩০০ টাকা, চট্টগ্রামে ৩ হাজার ১০০, সিলেটে ৩ হাজার ১০০ টাকা। অথচ বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে অভ্যন্তরীণ ফ্লাইটের ভাড়া ১ হাজার ৯৯৯ টাকা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। কাছাকাছি ভাড়া নিচ্ছে নভোএয়ার। তিন রুটেই অন্যদের চেয়ে ৫০০ থেকে সর্বোচ্চ ১ হাজার ১০০ টাকা পর্যন্ত বেশি ভাড়া নিচ্ছে বিমান বাংলাদেশ।

অভ্যন্তরীণ রুটে অধিকাংশ যাত্রী আগাম বুকিং না দিয়ে দিনের টিকিট দিনেই কাটেন। বিশেষ করে এই করোনাকালে ভ্রমণের দিনে, এমনকি কেউ কেউ বুকিং দিয়ে বিমানবন্দরে গিয়ে টিকিট কাটেন। অথচ টিকিট কম বিক্রি হচ্ছে এবং যাত্রী সংকট চলছে—এমন কথা বলে গত মঙ্গলবার হতে পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল। করোনার প্রাদুর্ভাবের কারণে অভ্যন্তরীণ রুটে ২৪ মার্চ থেকে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। তবে গত সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মফিজুর রহমান বলেন, করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচল করছেন যাত্রীরা। শুরুতে যাত্রীর সংখ্যা কম হলেও এখন পর্যন্ত নভোএয়ারের কোনো ফ্লাইট বাতিল হয়নি। বাড়ছে যাত্রী।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, শিডিউল মতোই সব চলাচল করেছে। যাত্রী বাড়ছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, ফ্লাইট চালুর প্রথম তিনদিনে দেশের তিনটি আকাশপথে যাতায়াত করেছেন ৩ হাজার ৪৫ জন যাত্রী।

এদিকে যাত্রী আকর্ষণ করার দিকে না গিয়ে ৩ থেকে ৫ লাখ টাকায় প্লেন ভাড়া করে (চার্টার) বাংলাদেশের অভ্যন্তরীণ সাত রুটের যে কোনো বিমানবন্দরে যাওয়ার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে বিমান। বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, এজন্য একটি গন্তব্যে পাঁচ ঘণ্টার জন্য কমপক্ষে ৩ থেকে ৫ লাখ টাকা খরচ পড়বে। অর্থাত্ কেউ এই অর্থে বিমানের ফ্লাইট ভাড়া করে এই সাতটি রুটের যে কোনোটিতে আসা-যাওয়া করতে পারবেন পাঁচ ঘণ্টার মধ্যে। বেশি সময় লাগলে কিংবা দূরত্ব ভেদে টাকার পরিমাণ বাড়বে বলে জানান তাহেরা। গতকাল বিমানের একটি চার্টার্ড ফ্লাইট মালদ্বীপে পাঠানো হয়েছে ভাড়ায়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 11 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 12 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 17 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 17 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 17 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 18 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 18 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 18 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 18 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক