হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে পাঁচ মাস পর চলাচল শুরু করলো পারাবত এক্সপ্রেস। 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২০ ৯:০২ অপরাহ্ণ

বিডি ট্রেন-পাঁচ মাস পর চলাচল শুরু - এম কে নিউজবিডি

ফাইল ছবি

পাঁচ মাস পর চলাচল শুরু করলো পারাবত এক্সপ্রেস। দেশে আস্তে আস্তে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। এরই অংশ হিসেবে আজ রোববার আরো ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু করেছে। এর মধ্যে ১২ জোড়া আন্তঃনগর এবং এক জোড়া কমিউটার ট্রেন। এ নিয়ে এখন পর্যন্ত ৩০ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হলো। এদিকে, দীর্ঘ পাঁচ মাস পর চলাচল শুরু করেছে পারাবত এক্সপ্রেস। জানা যায়, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রোববার কমলাপুর স্টেশনে নতুন চালু হওয়া ট্রেন পরিদর্শনে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যবিধি মেনে আগের মতোই ট্রেন চলাচল করবে।

রেলমন্ত্রী বলেন, যাত্রীবাহী ১৭ জোড়া ট্রেন স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হচ্ছিল। সরকার যেহেতু আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করছে, তরই অংশ হিসেবে আজ থেকে আরো ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু করলো। জানা যায়, বাংলাদেশ রেলওয়েতে সব মিলিয়ে ৩৫৫টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে ৫০ জোড়া বা ১০০টি আন্তঃনগর ট্রেন। দেশে করোনার সংক্রমণ ধরা পড়লে মার্চের শেষ দিকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর পর সীমিত পরিসরে মালবাহী ট্রেন চলাচল করেছে। তবে গত ৩১ মে থেকে ৮ জোড়া আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন চালু করা হয়। জুনে যুক্ত হয় আরো ১১ জোড়া আন্তনগর ট্রেন। অবশ্য যাত্রী না থাকায় দুই জোড়া ট্রেন বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, করোনার সংক্রমণ ঠেকানের অংশ হিসেবে দীর্ঘ প্রায় ৫ মাস বন্ধ থাকার পর চলাচল শুরু করেছে সিলেট-ঢাকা রুটের আন্তঃনগর পারাবত এক্সপ্রেস। সিলেট থেকে ২৭৪ যাত্রী নিয়ে রোববার বেলা ৩টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। করোনার কারণে এর আগে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম রুটে এক জোড়া ট্রেন চলাচল করছিল। এর সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে আরো একটি ট্রেন। ফলে এখন সিলেট-ঢাকা রুটে দুটি এবং চট্টগ্রাম রুটে একটি ট্রেন চলাচল করবে।

সিলেট রেলওয়ে স্টেশন সূত্র জানায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধের অংশ হিসেবে গত ২৪ মার্চ থেকে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তখন থেকেই বন্ধ ছিল ঢাকা-সিলেট রুটের পারাবত এক্সপ্রেস। গত ৩১ মে প্রথম দফায় ৮ জোড়া আন্তঃনগর ট্রেন চালুর সময় থেকেই সামাজিক দূরত্ব মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে সিলেট-ঢাকা রুটে কালনী এক্সপ্রেস এবং সিলেট-চট্টগ্রাম রুটে পাহাড়িকা এক্সপ্রেস চলাচল শুরু করে। আর রোববার থেকে ঢাকা-সিলেট রুটে চালু হলো পারাবত এক্সপ্রেস।

সূত্র জানায়, রোববার সকালে সিলেট থেকে নির্দিষ্ট সময়ে কালনী এক্সপ্রেস ১৬৬ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। আর চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ২৭০ যাত্রী নিয়ে যাত্রা করে। ট্রেনের নির্দিষ্ট বন্ধের দিনগুলো ছাড়া সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬টা ১৫ মিনিটে এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ১০টা ১৫ মিনিটে চলাচল করছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. খলিলুর রহমান জানান, করোনার সংক্রমণের মধ্যেও এতদিন সিলেট থেকে এক জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করছিল। আর আজ থেকে চলাচল শুরু করেছে পারাবত এক্সপ্রেস। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে বেলা ১টায় সিলেট পৌঁছায়। এর পর সিলেট থেকে ২৭৪ যাত্রী নিয়ে বেলা ৩টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে পারাবত এক্সপ্রেস।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের এক শিক্ষকের বিরুদ্ধে সরকারি বিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ।
রংপুর 5 hours আগে

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি এক সপ্তাহ বন্ধ ।
অর্থনীতি 5 hours আগে

‎সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১।
আইন-বিচার 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের রাজকীয় ও অশ্রুশিক্ত বিদায়।
রংপুর 11 hours আগে

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ
দুর্ঘটনা 13 hours আগে

​শালবাহান বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন ও দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের
অপরাধ 1 day আগে

বগুড়ায় ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আটক দুই পুলিশ সদস্য।
অপরাধ 1 day আগে

ধর্ষণের বিচার নিশ্চিত না হলে জনগণই রাস্তায় নামবে: পঞ্চগড়ে সিবগাতুল্লাহ।
রংপুর 2 days আগে

জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব বললেন আইজিপি আলী
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড় সীমান্তে শিশুসহ নারীকে ফেরত দিল বিএসএফ।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক