admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২০ ৬:৪০ অপরাহ্ণ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ২৪ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে ৩২ জনের মৃত্যু হয়েছে। দেশে সব মিলিয়ে করোনায় মোট শনাক্ত হলো এ পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন।
এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬৫৭ জনে। গত ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বিশ্বে এই পর্যন্ত ২ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ২৭৯ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৭১ হাজার ১৮৩ জনের।