হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে এ বছরেও চালু হচ্ছে না মেট্টোরেল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২০ ১০:২৩ পূর্বাহ্ণ

bd-Metro-Rail-mknewsbd

ফাইল ছবি

গত জুন মাসেই মেট্টোরেলের প্রথম অংশের কাজ শেষে যাত্রী নিয়ে চলাচল শুরুর টার্গেট ছিল। সরকারের অগ্রাধিকারভিত্তিক এই মেগা প্রকল্পের কাজের গতি দেখে সবার ধারণা ছিল নির্ধারিত সময়ের মধ্যেই মেট্টোরেল চলতে শুরু করবে। কিন্তু মেট্রোরেলের সার্বিক কাজের ছন্দপতন ঘটিয়েছে করোনা ভাইরাস। একটানা ২ মাসের বেশি সময় নির্মাণকাজ বন্ধ থাকার পরে আবার শুরু হলেও প্রকল্পের বিদেশি কর্মীরা এখনো ঢাকায় ফেরেনি। রেলের লাইন বসানোর কাজ শেষ হয়নি।

এখনো জাপানে রেলের সব কোচ তৈরি হয়নি। ২টি কোচ তৈরির পর বাংলাদেশে আসার কথা থাকলেও এখন পর্যন্ত শিপমেন্ট হয়নি। প্রথম অংশের ৭২ শতাংশ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ বাকি সাড়ে ৪ মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে না। সব মিলিয়ে কাজে গতি না ফেরায় চলতি বছরে মেট্টোরেলের যাত্রা শুরুর সম্ভাবনা কম। উপরন্তু, শুরুতে প্রকল্পের অন্তর্ভুক্ত না থাকলেও এখন কোয়ারেন্টাইন ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, পরিকল্পনা মতোই প্রকল্পের কাজ এগিয়ে চলছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে বেশ পিছিয়ে গেছি। এ কারণেই জুন মাসে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম অংশে রেল চলাচল শুরু করা যায়নি। ২ মাসের বেশি সময় বন্ধ থাকার পর উভয় অংশেই কাজ শুরু হয়েছে। কিন্তু জনবল স্বল্পতার কারণে কাজে আগের মতো গতি ফেরেনি। বিমান চলাচল স্বাভাবিক না হওয়ায় বিদেশি গুরুত্বপূর্ণ কর্মীরা এখনো ঢাকায় এসে পৌঁছেনি। আসেনি রেলের কোচ। তবে আমরা চলতি বছরের মধ্যে প্রথম অংশের রেল চলাচল শুরু করার চেষ্টা করছি।

তিনি আরো জানান, এখন স্বাস্থ্যবিধি মেনেই কাজ করতে হচ্ছে। প্রকল্পের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য একটি ফিল্ড হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছুটিতে যাওয়া কর্মীদের ফিরে আসার পর কোয়ারেন্টাইনে রাখা হবে। সূত্র জানায়, করোনার কারণে গত মার্চে প্রকল্পের সব কাজ বন্ধ হয়ে যায়। ওই সময় স্থায়ী রেললাইন বসানোর প্রস্তুতি চলছিল। ২ মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবার উভয় অংশে কাজ শুরু হয়েছে। তবে প্রকল্পে জনবল সংকট চলছে। এ কারণে এখনো পূর্ণ গতিতে কাজ শুরু হয়নি। এই প্রকল্পে গুরুত্বপূর্ণ দায়িত্বে জাপানি নাগরিকরা রয়েছেন।

১২ জন জাপানি নাগরিক দেশে চলে যান। বিমান যোগাযোগ শুরু না হওয়ায় তারা এখনো ফিরতে পারেননি। রেলের জন্য ২টি কোচ ইতোমধ্যেই জাপানের কোম্পানিতে তৈরি হয়েছে। এই ২টি কোচ পৌঁছার পর পরীক্ষামূলকভাবে চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু নৌ-যোগাযোগ বন্ধ থাকায় কোচ ২টি আনা সম্ভব হচ্ছে না। কবে নাগাদ আনা যাবে তা এখনো নিশ্চিত নই। কিছু ইতালি ও ভারতীয় প্রকৌশলীরা কাজে যোগ দিয়েছেন। তারা মেট্টোরেলের স্টেশনের ভায়াডাক্ট ও ফেব্রিকেশনের কাজ করছেন। অন্যান্য বিভিন্ন সেকশনের কাজ এগিয়ে চলছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম অংশের ১১ কিলোমিটার পিলারের উপর রাস্তা তৈরি হয়েছে। এখন পর্যন্ত এই অংশের ৭২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় অংশের কাজও শুরু হয়েছে। পিলার নির্মাণের কাজ চলছে। এ পর্যন্ত ৪০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, করোনার কারণে আগের পরিকল্পনা বদলে বিকল্প পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। জুলাই মাসের মধ্যেই কাজের গতি ফেরানোর চেষ্টা চলছে। সব কাজ স্বাস্থ্যবিধি মেনেই চলছে। প্রকল্পের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি ফিল্ড হাসপাতাল স্থাপনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এখন যারা কাজে যোগ দিচ্ছেন তাদের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এছাড়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। প্রকল্পের ৭০ নম্বর পিলার এলাকায় ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করা হচ্ছে। যারাই ছুটিতে যাবেন তারা কাজে ফিরে এলে এই ফিল্ড হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকবেন। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই কাজে যোগ দিতে পারবেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের এক শিক্ষকের বিরুদ্ধে সরকারি বিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ।
রংপুর 15 hours আগে

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি এক সপ্তাহ বন্ধ ।
অর্থনীতি 16 hours আগে

‎সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১।
আইন-বিচার 18 hours আগে

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের রাজকীয় ও অশ্রুশিক্ত বিদায়।
রংপুর 22 hours আগে

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ
দুর্ঘটনা 23 hours আগে

​শালবাহান বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন ও দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের
অপরাধ 2 days আগে

বগুড়ায় ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আটক দুই পুলিশ সদস্য।
অপরাধ 2 days আগে

ধর্ষণের বিচার নিশ্চিত না হলে জনগণই রাস্তায় নামবে: পঞ্চগড়ে সিবগাতুল্লাহ।
রংপুর 3 days আগে

জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব বললেন আইজিপি আলী
আইন-বিচার 3 days আগে

পঞ্চগড় সীমান্তে শিশুসহ নারীকে ফেরত দিল বিএসএফ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক