হোম
নির্বাচিত কলাম

ফরিদপুরে সয়াবিন তেলের দাম বাড়তি, বিপাকে ক্রেতারা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ মার্চ, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ হটাৎ করে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ অজুহাতে ফরিদপুরে সয়াবিন তেলের বাজারে হয়েছে কৃত্রিম সংকট। কোনো কোনো জায়গায় প্রতি লিটার ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। দোকানদাররা ইচ্ছে মতো বেশি দাম নিচ্ছে বলে অভিযোগ রয়েছে ক্রেতাদের। সরকার নির্ধারিত মূল্য থেকে ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি করছেন তেল।

এর ফলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ পড়েছে চরম বিপাকে । গত শনিবার যেখানে তেলের দাম লিটার প্রতি ১৬৮-১৭৫ টাকা ছিল, কিন্তু বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। বাজারে এসে নাভিশ্বাস ওঠা ভোক্তারা বলছেন, বাজার তদারকি শক্ত না হলে থামবে না ইচ্ছে মতো দাম বাড়ানোর প্রবণতা। ব্যবসায়ীদের একটি সূত্র জানিয়েছে, ভোজ্যতেলের মূল্য বৃদ্ধির আশায় ব্যবসায়ীরা তেল বিক্রি না করে যার কাছে যে তেল রয়েছে তা দোকান থেকে সরিয়ে অন্যত্র মজুদ করে রেখেছে। যে কারণে ক্রেতারা সয়াবিন তেল কিনতে পারছে না। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ।

জানা গেছে, সর্বশেষ ৬ ফেব্রুয়ারি সরকার বোতলজাত সয়াবিন তেলের খুচরা মূল্য লিটার প্রতি ১৬০ টাকা থেকে বাড়িয়ে ১৬৮ টাকা করে। খোলা সয়াবিন তেলের দাম ১৪৩ টাকা এবং পাম তেলের লিটার প্রতি ১৩৩ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু সরকার নির্ধারিত দাম এখন কেউ মানছে না। এদিকে বাজারে পাম অয়েল তেমন দেখা যায় না, সিংহভাগই সয়াবিন তেল। বস্তুত অধিকাংশ পাম অয়েল বিক্রি হয় সয়াবিনের নামে। একশ্রেণির অসাধু ব্যবসায়ী সয়াবিনের সঙ্গে পাম অয়েল মিশিয়ে সয়াবিন তেল নামে বিক্রি করছে।

সরেজমিনে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার বাজার ঘুরে দেখা যায়,ফরিদপুরের হাজী শরীয়াত উল্লাহ মার্কেট , বোয়ালমারী কাঁচা বাজার , মধুখালি বাজার, , আলফাডাঙ্গা সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সয়াবিন তেলের বোতলের গায়ে নির্দিষ্ট কোনো দাম নেই, এছাড়া দোকানগুলোতে সয়াবিন তেলের সরবরাহ কম দেখাচ্ছে। সরকার বোতলজাত সয়াবিন তেলের খুঁচরা মূল্য লিটার প্রতি ১৬৮ টাকা নির্ধারণ করে দিলেও অধিকাংশ দোকানে এই দামে তেল পাওয়া যাচ্ছে না। একেক দোকানে একেক রকম দাম নেওয়া হচ্ছে। কেউ কেউ ১৮০ টাকায় এক লিটার তেল বেচলেও, অনেকেই তার দাম নিচ্ছে ১৯০-২০০ টাকা।

ক্রেতা চঞ্চল চৌধুরী বলেন, গত ৪/৫ দিন আগেও লিটার প্রতি তেল ১৭০ টাকা দরে কিনেছি। এখন কিনতে হচ্ছে ২০০ টাকায়। দোকানি আর আড়তদারদের কাছে যা মজুদ আছে সেগুলোর দাম বাড়িয়ে আমাদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে। হাজী শরিয়ত উল্লাহ মার্কেটে আসা ক্রেতা ইসলাম বলেন, প্রতিটি দোকানে সয়াবিন তেল রয়েছে। কিন্তু কেউ বিক্রি করছে না। কেউ দাম বাড়িয়ে বললে বিক্রি করছে ব্যবসায়ীরা। আমি ১৬৮ টাকার লিটারের তেল ২০০ টাকা করে দুই লিটার কিনেছি।

সীমা নামে আরেকজন ক্রেতা বলেন, সরকার শুধু দাম নির্ধারণ করে দিলে হবে না। বাজারও মনিটরিং করতে হবে। তাহলে আর ব্যবসায়ীরা নিজের ইচ্ছেমতো দাম বাড়াতে পারবে না। তবে খুচরা বিক্রেতারা বলছেন, অর্ডার দিয়েও তারা সময় মতো তেল পাচ্ছেন না। বোতলজাত তেলের সরবরাহও বন্ধ। তাই দাম বাড়ছে। আর পাইকারি ব্যবসায়ীরা জানাচ্ছেন, মিল থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে না। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক রায় বলেন, কোনো দোকানি বাড়তি লাভের আশায় সয়াবিন তেল মজুদ করেন তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আমাদের প্রতিদিন বাজার মনিটরিং কার্যক্রম চলমান আছে। সেখানে জেলা নিরাপদ খাদ্য, ভোক্তা অধিকার ও মার্কেটিং কর্মকর্তারা রয়েছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, যারা বেশি দামে বিক্রি করছে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এনে জরিমানা করা হচ্ছে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদপ্তরের অভিযান চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 16 minutes আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 53 minutes আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 6 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 6 hours আগে

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন
অপরাধ 7 hours আগে

শুধু আইন করে নয়,জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 23 hours আগে

দিনাজপুরের বিরামপুরে আমন চারা রোপন শুরু।
অর্থনীতি 1 day আগে

সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা
রংপুর 2 days আগে

যশোরে ১০০ কোটিতে শিল্প-বন্দর নগরী নওয়াপাড়ার LB টাওয়ার কিনলেন দুবাই
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক