admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২২ ১২:১০ পূর্বাহ্ণ
সনতচক্রবর্ত্তীঃফরিদপুরের বোয়ালমারী উপজেলা রুপাপাত ও সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে নান্নু ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।এতে ২০ জন আহত হয়েছে।
বুধবার (২৭এপ্রিল) সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে নান্নু ফকির নামে মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বোয়ালমারী উপজেলার রুপাপাত গ্রামের সোনা মিয়া ও যদুনন্দী গ্রামের কাইয়ুম মোল্লা সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।এতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। আহতদের মধ্যে বোয়ালমারী ও সালথা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের সময় ইটের আঘাতে নান্নু ফকির নামে একজন নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||