admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ১:২৪ অপরাহ্ণ
বাংলাদেশের পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে রোববার ৫৫টি পৌরসভায় ভোটগ্রহণ করা হয়। গণনা শেষে দেখা গেছে, ৪৮টি পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। ৪টি পৌরসভায় জয়ী হয়েছেন দলটির বিদ্রোহী প্রার্থীরা। একটি পৌরসভায় জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। এ ছাড়া নির্বাচনে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দুটি পৌরসভার ফল স্থগিত রাখা হয়েছে।
নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত ৪৮ মেয়রঃ ময়মনসিংহের ফুলপুরে শশধর সেন, কিশোরগঞ্জের বাজিতপুরে আনোয়ার হোসেন, করিমগঞ্জে মোসলেমউদ্দিন, হোসেনপুরে আব্দুল কাইয়ুম খোকন, রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় আবুল কালাম আজাদ, তানোরে ইমরুল হক ও পবা উপজেলার নওহাটা পৌরসভায় হাফিজুর রহমান হাফিজ, চন্দনাইশে মাহবুবুল আলম খোকা, পটিয়ায় আইয়ুব বাবুল, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শামসুল হক, বরিশালের বানারীপাড়ায় সুভাষ চন্দ্র শীল, মুলাদীতে শফি উজ জামান রুবেল, শেরপুর সদরে মোহাম্মদ গোলাম কিবরিয়া লিটন, শ্রীবরদিতে মোহাম্মদ আলী লাল, টাঙ্গাইলের গোপালপুরে রকিবুল হক ছানা, বান্দরবান সদরে মোহাম্মদ ইসলাম বেবী, রাঙামাটি সদরে আকবর হোসেন চৌধুরী, পটুয়াখালীর কলাপড়ায় বিপুল চন্দ্র হাওলাদার, কালিহাতীতে নুরুন্নবী সরকার, রাজবাড়ীর গোয়ালন্দে নজরুল ইসলাম মণ্ডল এবং নরসিংদীর মাধবদীতে মোশাররফ হোসেন প্রধান মানিক।
এ ছাড়া মুন্সীগঞ্জের মিরকাদিমে আব্দুস সালাম, নেত্রকোনা সদরে নজরুল ইসলাম খান, জামালপুরের মেলান্দহে শফিক জায়েদী রবিন, চট্টগ্রামের চন্দনাইশে মাহবুবুল আলম খোকা ও পটিয়ায় আইয়ুব বাবুল, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সৈয়দ মনিরুল ইসলাম, নাটোরের বড়াইগ্রামে মাজেদুল বারী নয়ন, চুয়াডাঙ্গার জীবননগরে রফিকুল ইসলাম, আলমডাঙ্গায় হাসান কাদির গনু, হবিগঞ্জের চুনারুঘাটে সাইফুল আলম রুবেল, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তাকজিল খলিফা কাজল, কুমিল্লার হোমনায় অ্যাডভোকেট নজরুল ইসলাম, দাউদকান্দিতে নাঈম ইউসুফ শেখ, লালমনিরহাটের পাটগ্রামে রাশেদুল ইসলাম সুইট, ফরিদপুরের নগরকান্দায় নিমাই চন্দ্র সরকার, সিলেটের কানাইঘাটে লুৎফুর রহমান, ঠাকুরগাঁওয়ে আঞ্জুমান আরা বেগম, রানীশৈংকলে মোস্তাফিজুর রহমান, জয়পুরহাটের কালাইয়ে রাবেয়া সুলতানা, চাঁদপুরের কচুয়ায় নাজমুল আলম স্বপন, ফরিদগঞ্জে আবুল খায়ের পাটোয়ারী, বাঘারপাড়ায় কামরুজ্জামান বাচ্চু, বাগেরহাটে খান হাবিবুর রহমান, নোয়াখালীর চাটখিলে মো. নিজামউদ্দিন বিপুল, সোনাইমুড়ীতে নুরুল হক চৌধুরী, লক্ষ্মীপুরের রামগতিতে এম মেজবাহউদ্দিন মিজু, যশোরের চৌগাছায় নূর উদ্দিন আল মামুন হিমেল এবং চট্টগ্রামের সাতকানিয়ায় মো. জোবায়ের (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
স্বতন্ত্র হিসেবে নির্বাচিত আওয়ামী লীগের ৪ বিদ্রোহী। রাজশাহীর গোদাগাড়ীতে মনিরুল ইসলাম বাবু, লালমনিরহাটে রেজাউল করিম স্বপন, ময়মনসিংহের ত্রিশালে আনিছুজ্জামান আনিছ এবং রাজবাড়ী সদরে আলমগীর শেখ। বিএনপি থেকে জয়ী একমাত্র মেয়র সাতক্ষীরা পৌরসভায় তাজকিন আহমেদ চিশতী।
ভোট স্থগিতঃ নরসিংদী পৌরসভায় ৪টি কেন্দ্রে এবং শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় দুটি কেন্দ্রে। এ দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। ৫৫টি পৌরসভার মধ্যে ২৯টি পৌরসভায় ইভিএম এবং ২৬টি পৌরসভায় ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম তথা শেষ ধাপের ভোট হওয়ার কথা রয়েছে।