হোম
অপরাধ

পিয়ন পদের আশায় জমি দান করেও চাকরি পেলেন না, জমিও দখল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় হোসেনগাঁও দাখিল মাদ্রাসায় পিয়ন পদের আশায় ১৬ শতাংশ জমি দান, চাকরি না পাওয়ায় জমি দখল। প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না দেওয়ায় মাদ্রাসাকে দেওয়া ১৬ শতাংশ জমি দখল নিয়েছেন নুরজামাল নামের এক দাতা। ২৮ সেপ্টেম্বর বুধবার রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এতে মাঠের জায়গা কমে গেছে এবং শিক্ষার্থীরা সেই মাঠে কোনভাবেই খেলাধুলাও করতে পারবে না। জানা গেছে, ১৬ শতক জমি দেওয়ার বিনিময়ে হোসেনগাঁও এলাকার বাসিন্দা খাইরুল ইসলাম ঐ মাদ্রাসায় পিয়ন পদে বিনা বেতনে চাকরি করতেন।

২০১৩ সালে মারা যাওয়ার পরে তাঁর ছেলে নুরজামালকে মৌখিকভাবে পদায়ন করেন মাদ্রাসার তৎকালীন সুপার আজিজর উদ্দীন। তবে গত ৬ জুলাই মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়। এরপর মাদ্রাসা পরিচালনা পর্ষদ নতুন করে পিয়ন পদে ১ জনকে নিয়োগ দেন। নিয়োগ বঞ্চিত হয়েই নুরজামাল মাদ্রাসার মূল মাঠের পাশ থেকে নিজের জমি আমিন দিয়ে মেপে দখলে নেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, নুরজামাল ১ জন আমিন দিয়ে মাদ্রাসার মাঠের মূল অংশ থেকে মাপজোপ করে ১৬ শতাংশ নির্ধারণ করে সীমানা পিলার বসিয়ে দিয়েছেন। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির মাঠের জায়গা কমে গেছে এবং শিক্ষার্থীরাও মাঠে খেলাধুলা করতে পারবে না।

এ প্রসঙ্গে নুরজামাল বলেন, দীর্ঘদিন আমি ও আমার বাবা বিনা পারিশ্রমিকে চাকরি করেছি। মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ার পর আমাকে বাদ দিয়ে আরেকজনকে নিয়োগ দিচ্ছেন। নুরজামাল আরও বলেন, আমাদের সঙ্গে কথা ছিল জমির বিনিময়ে চাকরি দেওয়া হবে। নিয়োগ চূড়ান্ত হলেই জমি দলিল করে দেওয়ার কথা ছিল। যেহেতু আমাকে নিয়োগ দেওয়া হয় নাই, তাই জমি দখলে নিয়েছি।

এ প্রসঙ্গে জানতে চাইলে, সদ্য যোগ দেওয়া মাদ্রাসা সুপার নিজামউদ্দীন এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে জানতে মোবাইল ফোনে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি আজিজর উদ্দীনকে একাধিক বার কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি। এ নিয়ে জানতে চাইলে রানীশংকৈল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী বলেন, ঘটনাটি স্পর্শকাতর। খেলার মাঠ না থাকলে তো সমস্যা। তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 9 minutes আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 2 hours আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 3 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 15 hours আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 18 hours আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 22 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক