হোম
নির্বাচিত কলাম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে ফেরি চলাচল ব্যাহত, পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২০ ৯:৪৬ অপরাহ্ণ

পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে ফেরি চলাচল ব্যাহত, পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। পদ্মা নদীর তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া একই কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ পথে বন্ধ রয়েছে ফেরি চলাচল। ফলে ওই রুট দিয়ে নদী পার হওয়া সকল যানবাহন ফেরি পারাপারের জন্য আসছে দৌতলদিয়া-পাটুরিয়া ঘাটে। এতে এই নৌ পথে বেড়েছে যানবাহনের চাপ, সৃষ্টি হয়েছে গাড়ির দীর্ঘ সারি।

আজ শুক্রবার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, ঢাকাগামী কয়েক শ যানবাহন ফেরি পারাপারের জন্য ঘাটে অপেক্ষা করছে। ফেরি পারাপারের জন্য অপেক্ষারত গাড়ির সারি এতটাই দীর্ঘ যে এটি দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার ছাড়িয়ে গেছে। দীর্ঘ সময় আটকে থাকায় ভোগান্তিতে পড়ছেন চালক ও যাত্রীরা। তবে আটকে থাকা যানবাহনের মধ্যে বেশিরভাগই পণ্যবাহী ট্রাক।

জানা যায়, বেশ কিছু দিন ধরে পদ্মা নদীতে তীব্র স্রোত রয়েছে। এ ছাড়া নদীর নাব্যতা সংকটের কারণে সক্ষমতা অনুযায়ী যানবাহন পারাপার করতে পারছে না ফেরিগুলো। পাশাপাশি এই দুই কারণে ফেরিগুলোকে একমুখি পদ্ধতিতে প্রায় দুই কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে একদিকে যেমন কম সংখ্যক যানবাহন পারাপার করতে হচ্ছে, অন্যদিকে এক ঘাট থেকে অন্য ঘাটে যেতেও ফেরিগুলোর দীর্ঘ সময় লাগছে।

নদীর নাব্যতা সংকট কাটাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় চারটি খননযন্ত্র দিয়ে নদী খনন করা হচ্ছে। এতে ফেরিগুলোকে আরো কিছুটা ঘুরে ঘাটে পৌঁছাতে হচ্ছে। একবার নদী পার হতে ফেরিগুলোর দ্বিগুণের বেশি সময় লাগছে। এ ছাড়া গত বছর পদ্মার ভাঙনে দৌলতদিয়া ফেরি ঘাটে ১ ও ২ নম্বর ঘাট নদীতে বিলীন হয়ে গছে। বর্তমানে ৪টি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর ফলেও যানবাহন পারাপার কিছুটা ব্যাহত হচ্ছে।

ফেরি পারাপারের জন্য ঘটে অপেক্ষারত চালকরা বলেন, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ পথে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই রুটের যানবাহনগুলো দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট দিয়ে নদী পার হচ্ছে। এতে যানবাহনের চাপ আগের থেকে বেড়েছে। এ ছাড়া নদীতে তীব্র স্রোত ও নাব্যতা সংকট দেখা দেওয়া ফেরি পারাপারেও দীর্ঘ সময় লাগছে। ফলে তাদের ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এতে চালকদের পাশাপাশি যাত্রীরাও ভোগান্তিতে পড়ছেন।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার বলেন, নদীর তীব্র স্রোত ও নাব্যতা সংকটে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ পথে ফেরি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। তাই দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। সেইসঙ্গে নদীর নাব্যতা সংকটের কারণেও ঘাটে ফেরি ভিড়তে বেশি সময় লাগছে। তিনি আরো জানান, তারা যানবাহনের চাপ সামাল দেওয়া চেষ্টা করছেন। বর্তমানে ৮টি বড় রো রো ফেরি ও ৭টি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যাত্রী ও চালকদের ভোগান্তি কমাতে দ্রুত যানবাহন পারাপারের চেষ্টা করা হচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 20 hours আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 2 days আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 2 days আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 2 days আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 3 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 3 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 3 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক