admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২০ ১০:০৮ অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সৌদি আরবে অবস্থানরত কোনো রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট থাকলে তা পুনরায় ইস্যু করা হবে। বাংলাদেশি পাসপোর্ট না থাকলে ইস্যু করা হবে না বলেও জানান তিনি।
এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সৌদিকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেবল বাংলাদেশি পাসপোর্ট থাকা রোহিঙ্গাদের তা পুনরায় ইস্যু করা হবে, অন্যথায় নয়।
সৌদি সরকার জানিয়েছে, রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু না করার ফলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে না।পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, সৌদি জেলে মোট ৪৬২ জন রোহিঙ্গা রয়েছে। তাদের মধ্যে ৭০- ৮০ জনের বাংলাদেশি পাসপোর্ট আছে। এদেরই কেবল ফেরত আনা যেতে পারে। বলা হচ্ছে, সৌদিতে থাকা রোহিঙ্গাদের ফেরত না নিলে বাংলাদেশি প্রবাসীদের ফেরত পাঠানো হবে। এ বিষয়ে তিনি বলেন, এটা দুষ্টু লোকরা প্রচার করছে, যা ঠিক নয়।