সোহরাব আলী,পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
পঞ্চগড়ের বোদায় আধুনিক দ্বিতল ডাক বাংলোর ভবন উদ্বোধন করা হয়েছে। জানা গেছে বোদা উপজেলায় সর্বসাধারণের দীর্ঘদিনের দাবি ও জেলার ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে নির্মিত ‘বোদা আধুনিক দ্বিতল ডাকবাংলোর ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বোদা থানাপাড়া এলাকায় ডাকবাংলোটির ফলক উন্মোচন করা হয়। ডাকবাংলোটির উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। উদ্বোধন শেষে উপস্থিত অতিথি ও স্থানীয়দের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ ও ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি সাধারণ) বরাদ্দের আওতায় জেলা পরিষদ পঞ্চগড়ের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদন পাওয়ার পর ই-জিপি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে নির্মাণকাজ সম্পন্ন করা হয়।
১ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ২৮৬ টাকা ব্যয়ে এই দ্বিতল ডাকবাংলোটি নির্মাণ করা হয়েছে। এ সময় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, রায়হানুল কবির রিয়েলসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।