admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মে, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
এনামুল হক, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে হাতের মুঠোয় ভূমিসেবা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে উপজেলা পর্যায়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন ও গণশুনানি করা হয়েছে। রোববার বেলা এগারোটার দিকে উপজেলা ভূমি অফিসের সামন উপস্থিত থেকে ফেস্টুন, বেলুন ও রঙিন সাজে সাজিয়ে এই সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভূমি কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, জনসাস্থ্য উপ-প্রকৌশলী সন্তোষ কুমার সহ ভূমি অধিদপ্তর এর সকল কর্মকর্তা-কর্মচারী গণ । এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হওয়া ই-নামজারির কাগজ সুবিধাভোগীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে তুলে দেন। আগামীকাল এই সপ্তাহ শেষ হবে। এসময় জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পেতে ও ডিজিটাল পদ্ধতিতে জমির সমস্যাগুলো সমাধান জানতে সেবাগ্রহীতারা অনুষ্ঠানে যোগদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন, গত ২০০৯ সালে যখন সরকারি ভূমি সংক্রান্ত সকল কাজকে ডিজিটাল করার অঙ্গিকার করেছিলো তখন মনে হয়েছিলো এটি অসম্ভব কিন্তু বর্তমানে বাংলাদেশের সকল কাজই দিন দিন ডিজিটালে রূপান্তর করা হচ্ছে। বিশেষ করে জমি সংক্রান্ত বিষয়গুলো একসময় সাধারন মানুষদের গলার কাঁটা হিসেবে পরিগণিত হতো কিন্তু বর্তমান সরকারের একান্ত প্রচেষ্টায় সেবাগ্রহিতারা তাদের ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে নিজের জমির খাজনা প্রদান, খারিজ করাসহ জমি সংক্রান্ত যে কোন সমস্যাই কিন্তু কোন প্রকারের হয়রানী কিংবা ভোগান্তি ছাড়াই সম্পন্ন করতে পারছেন।
দিনের পর দিন ভূমি অফিসগুলোতে আর ধর্না দিতে হচ্ছে না কাউকে। এটি সরকারের একটি বড় সাফল্য। আমি আশাবাদি আগামী কিছু দিনের মধ্যেই ভূমি সংক্রান্ত কাজ ছাড়াও সকল অফিসিয়াল কাজগুলো ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার সরকারের যে ভিশন তা সম্পন্ন হবে।