admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মার্চ, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ
এনামুল হক, নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় প্রবাসীর স্ত্রীর ঘরে এক যুবক আটক। যানাজায় গভীর রাতে প্রবাসী স্ত্রীর ঘরে যুবক নওগাঁর মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের বারিল্যা গ্রামে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে সালাউদ্দিন নামের এক যুবককে আটক করেছে এলাকাবাসী। এরপর তাকে গ্রামবাসীরা পুলিশের হাতে সোপর্দ করেন। বৃহস্পতিবার দিবাগত রাতে বারিল্যা গ্রামের দক্ষিণ পাড়ায় এঘটনা ঘটে। আটক যুবক বারিল্যা কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার পদে কর্মরত আছেন।সে কদমতলী গ্রামের দক্ষিণপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে সালাউদ্দিনের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে বৃহস্পতিবার গভীর রাতে প্রবাসীর ঘরে প্রবেশ করে সালাউদ্দিন । প্রবাসীর বাবা জেহের আলি অভিযোগ করে বলেন, লম্পট সালাউদ্দিন আমার ছেলের সংসার নষ্ট করে দিয়েছে। ইতিপূর্বে তিনি আরো দুইটি ঘটনা ঘটিয়ে এলাকায় চাঞ্চল্যর অবস্থা সৃষ্টি করেছেন। ঘটনা ঘটিয়ে তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন মহলের হস্তক্ষেপ ও তদবীরে পার পেয়ে যান বারবার।
সরকারি চাকরি করলেও সকলকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে বার বার অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন না করায় পার পেয়ে যাচ্ছেন তিনি। এ ঘটনায় স্থানীয়রা তার সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায় জানান, এরকম কোন অভিযোগ পায়নি। তবে এ বিষয়ে ব্যবস্থা নিবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা তার (সালাউদ্দিনের) ব্যক্তিগত বিষয়। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে তাদের উভয়কে আটক করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||