হোম
নির্বাচিত কলাম

নওগাঁয় নতুন করে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ শতাধিক গ্রাম পানিতে নিমজ্জিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: নওগাঁর আত্রাই ও ছোট যমুনাসহ সবকটি নদ- নদীর পানি কমলেও সার্বিক বন্যা প্রস্তুতির আরো অবনতি হয়েছে। আত্রাইয়ের বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় ওই এলাকার দুটি ইউনিয়নের ৪০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত নতুন করে কয়েকটি এলাকা প্লাবিত হয়ে আরো দুই হাজার বিঘা জমির ধান তলে গেছে। এতে কয়েকদিনে উপজেলায় প্রায় ছয় হাজার বিঘা জমির ধান পানিতে তলে গেছে।

ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। এতে করে চলতি আমন মৌসুমের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। এদিকে জেলার আত্রাই উপজেলায় সবচেয়ে বেশি বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।

ওই উপজেলার অসংখ্য কাচাঁ ঘরবাড়ি ভেঙ্গে গেছে। বিদ্যুতের খুটি হেলে পড়ায় এলাকা অনেক গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আত্রাই-সিংড়া ও রানীনগরের সাথে সরাসারি সড়ক যোগাযোগও বন্ধ হয়ে পড়েছে।আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দীন আহমেদ জানিয়েছেন ,বুধবার রাতে আত্রাই নদীর ডানতীরের(দক্ষিণ) আত্রাই -সিংড়া সড়কের শিকারপুর ও জগদাস বটতলা নাম স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে ফসলের মাঠ ও লোকালয়ে হুহু করে পানি প্রবেশ করছে। একইভাবে বৃহস্পতিবার সকালে আত্রাই নদীর বাম তীরের (উত্তর) কাশিয়াবাড়ির বলরামচক নামক স্থানে সমসপাড়া সড়কের প্রায় ২০ ফুট বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বর্তমানে সেই ভাঙ্গা অংশ এখন ২০০ ফুটে এসে দাড়িয়েছে।

এতে করে উপজেলার ভোপারা ও মুনিয়ারী ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছ। মুনিয়ারি ইউনিয়নের চেয়ারম্যান সম্রাট হোসেন জানান তার ইউনিয়নের কচুয়া,পালশ, চৌথন, উলাবাড়ি, ধরমপুর, কয়রা, সুলিয়া,মারিয়া,দমদত্তবাড়িয়াসহ অন্তত ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে।শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। প্রায় দেড় হাজার বিঘা জমির আমন ফসল তলিয়ে গেছে। ও ভোপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল জানান তার ইউনিয়নের বাঁকা,

বলরামচক,শিমুলকুচি,জামগ্রাম ও ভোপারা সহ অন্তত ১০ টি গ্রাম প্লাবিত হয়েছে।এসব এলাকার হাজার হাজার মানুষ এখন পানি বন্দী।মুনিয়ারী ইউনিয়নের ১০ থেকে ১৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এসব এলাকায় এখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার পাল জানান,বাঁধ ভেঙ্গে প্রায় ৩শ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে বলে উল্লেখ করলেও স্থানীয় বাসিন্দারা বলেন এক থেকে দেড় হাজার হেক্টর জমির আমন ফসল পানিতে তলিয়ে গেছে। গ্রামবাসীরা বলেন যেভাবে পানি প্রবেশ করেছে তাতে আমানের ফসল আরো তলিয়ে যাওয়ার আশংকা করছেন তাঁরা।

এর আগে বুধবার সকালে আত্রাই নদীর নন্দনালী বেড়িবাঁধ ভেঙ্গে ওই এলাকার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া আত্রাই-বান্দাইখাড়া পাকা সড়কের নন্দনালী সরদারপাড়া তালতলা এলাকায় পাকা সড়ক পানির তোড়ে ভেঙ্গে গেছে। তবে ওই দুইটি ভাঙ্গা বাঁধ মেরামত করা হয়েছে বলে পানি উন্নয়ন র্বোডের পক্ষ থেকে জানানো হয়েছে।আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন,সকাল থেকেই আমরা দূর্গত এলাকায় রয়েছি এবং ভেঙ্গে যাওয়া বাঁধ আটকানোর চেষ্টা করছি। এছাড়া দূর্গতদের জন্য ইতিমধ্যেই ১৬ মেট্রিক টন চাল খাদ্যসহায়তা হিসাবে বরাদ্দ দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড নওগাঁর উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন,শুক্রবার থেকে নদীতে পানি কমতে শুরু করেছে। মাঠের ফসল রক্ষায় প্রতিটি ভেঙ্গে যাওয়া বাঁধের সংস্কার কাজ খুব তোরজোর ভাবেই শুরু করা হয়েছে। উপজেলা প্রশাসন,জনপ্রতিনিধি এবং সেচ্ছাসেবকরা সার্বিকভাবে সহযোগিতা করছেন। আবহাওয়া ভাল থাকলে দুই/এক দিনের মধ্যেই সংস্কার কাজ শেষ হতে পারে বলে জানান তিনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 14 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 21 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 1 day আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 1 day আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক