admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২০ ৭:৪৮ অপরাহ্ণ
দিনাজপুরের বিশিষ্ট্য সাংবাদিক দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি, দৈনিক উত্তর বাংলার সম্পাদক, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এর উত্তরবঙ্গ ব্যুরো প্রধান, প্রকৃত অর্থে একজন সৎ ও নিবেদিত জ্যেষ্ঠ কলমযোদ্ধা, সমাজসেবী, কবি, সাহিত্যিক এবং আমার সাংবাদিকতার জগতের গুরু ও পিঠাপিঠি বড় ভাই মোঃ মতিউর রহমান গতকাল ২২শে আগস্ট শনিবার হঠাৎ করেই চরমভাবে হৃদযন্ত্রে ব্যাথা ও শ্বাস কষ্টে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে তাঁকে বিকেল ৫ টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের আই.সি.ই’তে ভর্তি করানো হয়েছে এবং সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
মোঃ মতিউর রহমান ভাইয়ের দ্রুত রোগ নিরাময়ের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি।
আল্লাহ্ পাক উনাকে সুস্থতা দান করুন আমিন। উনি আমার বড়ভাই, বন্ধু, গুরু উনার ভালো বাসায় ভুলার মতো না আমি তার খুবই কাছের ও আদরের মানুষ উনি মানুষ হিসেবে অসাধরণ ব্যক্তিত্ব সম্পুর্ণ ইনশাআল্লাহ উনি খুব তারাতাড়ি সুস্থ হয়ে উঠবেন সবার কাছে মুক্ত কলম পরিবারের পক্ষ থেকে আবেদন উনার জন্য দোয়া করবেন। আল্লাহ্ পাকের কাছে উনার সুস্থতা কামনা করছি।