তহমিনা বেগম,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ণ
দিনাজপুর শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুরের উদ্যোগে আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। সভায় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।