admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২২ ৫:৩৫ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেসবিজ্ঞপ্তি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে দিনাজপুর জেলার সদর থানার বড়মাঠ এলাকায় চোরাচালান মামলার ১ জন সাজাপ্রাপ্ত আসামী অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারার অপরাধে দন্ডিত ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদন্ড সহ ২০,০০০/- টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী- ১। মোঃ নাজমুল ইসলাম নাজু (৩৫), সাং- পুলহাট, থানাঃ কোতয়ালী, জেলাঃ দিনাজপুর তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, উক্ত আসামী গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘ দিন ধরে পলাতক ছিল মর্মে স্বীকার করে। ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।