admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২২ ১১:৪৮ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ দিনাজপুর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব-১৩) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ট্রাকে করে মাদক দ্রব্য নিয়ে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল ১৯ অক্টোবর সকাল থেকেই গোপনে নজরদারীসহ দিনাজপুর জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করতে থাকে।
উক্ত চেকপোস্ট চলাকালে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন দিনাজপুর টু ফুলবাড়ী গামী পাকা রাস্তার ১০ নং পুনটরি ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের পাকা রাস্তার উপর সন্দেহজনক ভাবে ধীর গতিতে চলমান ১ টি মিনি ট্রাক তল্লাশী করে উক্ত ট্রাকের পেছনে ত্রিপাল দিয়ে লুকানো দুইটি পাটের বস্তার ভিতর রক্ষিত অবস্থায় ৫৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ আসামী ১। ট্রাক চালক মোঃ জিলানী (২৪), সাং-গকুলনগর, থানা- মুরাদনগর এবং ২। মোঃ এরশাদ (২৫), সাং- রাজা চাপিতলা, থানা- বাঙ্গরা বাজার, উভয় জেলা- কুমিল্লা দ্বয়কে গ্রেফতার করে এবং এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ট্রাক জব্দ করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ একই কায়দায় মাদক পরিবহন করে আসছে এবং উভয়ের বিরূদ্ধে নাটোর জেলার সিংড়া থানা ও নারায়নগঞ্জ জেলার বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা চলমান রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় বেশ কিছু দিন ধরে ট্রাকে করে বিভিন্ন মালামাল পরিবহনের আড়ালে অভিনব কায়দায় মাদক পরিবহণ করে আসছে মর্মে স্বীকারক্তি করে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদ্বয় কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।