admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২২ ১০:৫৬ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেসবিজ্ঞপ্তি র্যাব-১৩’র মাহমুদ বশির আহমেদ, ফ্লাইট লেফটেন্যান্ট,সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে অধিনায়ক র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
গত ১৯/০৭/২২ তারিখ (১৫) বছরের এক কিশোরী গুলশান থানাধীন শাহজাদপুর এলাকার মাদ্রাসা হতে বাসায় ফেরার পথে আসামী- ১। ইমরান হোসেন রাসেল(২৮), সাং- রায়াপুর(মিরাবাড়ী), থানাঃ নলসিটি, জেলাঃ ঝালকাঠি সহ আরো ৪ জন মিলে ভিকটিমকে অপহরণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে ডিএমপি ঢাকার গুলশান থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চ্যলের সৃষ্টি হয়। গোপন সংবাদের প্রেক্ষিতে জানা যায় যে, উপরোক্ত আসামী অপহৃত ভিকটিমকে নিয়ে দিনাজপুর শহর এলাকায় আত্নগোপন করছে। তৎপ্রেক্ষিতে র্যাব-১৩ উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই ২০২২ খ্রিঃ রাতে দিনাজপুর জেলার সদর থানাধীন উত্তর চাউলিয়া পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর অপহরণ মামলার বর্ণিত আসামীকে গ্রেফতার সহ অপহৃত ভিকটিমকে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামী সহ উদ্ধারকৃত অপহৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।