admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২০ ৫:৫৯ পূর্বাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সকল নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের কে প্রধানমন্ত্রীর দেওয়া এককালীন অনুদানের চেক বিতরন করা হয়েছে। ১২ জুলাই রবিবার সকাল ১০ টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল প্রনোদনার চেক বিতরন অনুষ্ঠানের উদ্ভোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামীলীগ বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক আফছার আলী, মাধ্যমিক শিক্ষ্ কর্মকর্তা আহসান হাবিব, একাডেমিক সুপার উম্মে সালমা প্রমূখ। মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, প্রথম দফায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক কর্মচারী ১৮৩ জন নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মাঝে ৮ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষকদের জন্য এককালীন ৫ হাজার হিসাবে ১৩৭ জন ৬ লক্ষ ৮৫ হাজার এবং কর্মচারীদের জন্য ২ হাজার ৫০০ টাকা হিসাবে ৪৬ জনের ১লক্ষ ১৫ হাজার টাকার টেক বিতরন করা হয়।