admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২০ ১০:০০ পূর্বাহ্ণ
রেজানুল হক রেজু, বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বোচাগঞ্জ থানার উদ্যোগে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে। রোববার (৯ জুলাই) বিকেলে বোচাগঞ্জ থানার উদ্যোগে থানা ক্যাম্পাসে বিভিন্ন জাতের বৃক্ষ রোপন করা হয় বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।
বোচাগঞ্জ থানার ক্যাম্পাসে এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী। এ সময় বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস, সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুব খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ মতিন চৌধুরী, সাংবাদিক বৃন্দ সহ বোচাগঞ্জ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।