admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ মার্চ, ২০২২ ১০:১০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধ পরিকর সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (১ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনার শহীদদের স্মরণে একমিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

দায়িত্ব পালনে কোন রাজনৈতিক দলের চাপ নেই সিইসি।
সিইসি কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, কোন রাজনৈতিক দল তাদেরকে নিয়ে কে কি বললো সেটা বিষয় না তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সকল ধরণের প্রস্তুতি নিয়েছেন। তারা আশা করছেন এই নির্বাচন কমিশনের অধীনে সকল দল নির্বাচনে অংশ গ্রহণ করবে জানিয়ে তিনি আরও বলেন, তাদের দায়িত্ব পালনে কোন রাজনৈতিক দলের চাপ নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি এবং স্বাধীনভাবে কাজ করবো।
এ বিষয়ে আমরা কি করবো সেটি সহকর্মীদের সঙ্গে সভা করে, নিজেদের মধ্যে কাজ করে এ বিষয়ে সিদ্ধান্ত নিব। নির্দিষ্টভাবে আমরা কীভাবে আগাবো সে বিষয়ে আমাদের আরও চিন্তা ভাবনা করতে হবে। এসময় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন অপর ৪ নির্বাচন কমিশনার- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।