হোম
ঢাকা

ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দিতে কাজ করছে আমিনবাজার ভূমি অফিস

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধানঃ ডিজিটাল ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে কাজ করছে আমিনবাজার ভূমি অফিস জানালেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে আমিনবাজার ভূমি কার্যালয়ের সামনে গণশুনানিকালে গণমাধ্যমকে একথা জানান তিনি।
এসি ল্যান্ড মাছুমা আক্তার জানান, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই চেষ্টা করেছি ভূমি সংক্রান্ত কাজে এসে যাতে জনগণ দুর্ভোগ এবং বিড়ম্বনায় না পড়েন।
এজন্য নিজের ডেস্কে বসে কাজ করে ভূমি সেবা প্রত্যাশীদের দীর্ঘ লাইনের দ্বারা অপেক্ষার মাত্রা আরও না বাড়িয়ে চেষ্টা করেছি এখানে আগতদের কাছে গিয়ে তাদের সেবা পূরণের। এছাড়া ঢাকা জেলা প্রশাসক স্যারের নির্দেশনা রয়েছে যাতে ভূমি সেবা গ্রহনকারীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া যায়। একারণেই আমাদের কার্যালয়ের প্রবেশমুখেই এই গণশুনানির মাধ্যমে আগতদের সমস্যার সমাধান করছি।
এসি ল্যান্ড মাছুমা আক্তার বলেন, ভূমি সেবা সহজীকরণের জন্য যে ডিজিটাল ভূমি সেবা আমরা দিচ্ছি এবং বাংলাদেশ সরকারের যে চেষ্টা সেটারই অংশ হিসাবে সেবা প্রত্যাশীদের দ্বারপ্রান্তে আমরা এই সেবা পৌঁছে দিচ্ছি। জমিজমা নিয়ে সবসময়ই মানুষের ঝামেলা থাকে, অনেক সময় তারা অভিযোগ করেন যে তারা এসি ল্যান্ডকে পায় না। তাই মাধ্যম ব্যতিরেখে তারা যেন তাদের সমস্যা সরাসরি এসি ল্যান্ডকে জানাতে পারে এজন্যই এই গণশুনানি।
এ প্রসঙ্গে আমিনবাজার রাজস্ব সার্কেলের এসি ল্যান্ড আরও বলেন, আগে একটি নামজারী খারিজ নিষ্পত্তি হতে সময় লাগতো ৪৫ দিন। বর্তমান সরকারের নির্দেশনায় ১০ থেকে ১৫ কার্যদিবসে ই-নামজারির মাধ্যমে নামজারী মামলা নিষ্পত্তি হচ্ছে।
আমার কার্যালয়ের স্টাফদের যথাসময়ে নামজারী পর্চা ও ডিসিআর প্রদান করতে নির্দেশনা দেওয়া রয়েছে। ফলে সার্বিকভাবে এই কার্যালয়ে ভোগান্তিবিহীন ভূমি সেবা প্রদানের পাশাপাশি ভূমি সংক্রান্ত রাজস্ব আদায় দ্রুততর হচ্ছে। এ সময় গণমাধ্যমের কাছে তিনি আহবান জানান, ভূমি সেবা প্রত্যাশীরা যেন ওইসব সুবিধাভোগীদের কাছে না গিয়ে সরাসরি আমার কাছে তাদের সমস্যা তুলে ধরেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিরামপুরে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও মাদক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা।
রংপুর 1 hour আগে

দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক-১।
অপরাধ 21 hours আগে

এসআরবির যৌথ অভিযানে দিনাজপুরে অপহৃত স্কুলছাত্রীকে ময়মনসিংহে উদ্ধার।
অপরাধ 24 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর আধারদিঘী খালে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে শিশুদের সঞ্চয়ী উদ্যোগের সাফল্য উদযাপন ও পুরস্কার বিতরণ।
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা ধরাছোঁয়ার
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে বিরোধপূর্ণ জমিতে কার্যবিধির ১৪৪ ধারা জারি। বাদিকে হুমকির অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

কুড়িগ্রামের তিস্তার বালু দিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার জব্দ ও
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরের পল্লীতে মাদক বিরোধী অভিযান।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক