admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২০ ৪:৩৪ অপরাহ্ণ
মামুনুর রশিদ (মামুন), ঠাকুরগাঁও অফিসঃ বাংলাদেশে করোনা মহামারীর কারণে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা ও লাশের সারি। বাংলাদেশে করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণের বিস্তার ঠেকাতে নেওয়া হয়েছে বিভিন্ন রকম পদক্ষেপ। এ অবস্থায় ঘর থেকে বের হতে পাচ্ছে না জনসাধারণ। সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষেরা সাময়িক দূর্ভোগে পড়েছে। এ দূর্ভোগ থেকে তাদের পরিত্রাণের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সংগঠন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

করোনায় কর্মহীনতার লক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কেয়ারীগাঁও আলহাজ্ব রবিউল্লাহ ভুঁইয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সমাজ সেবক এ এন এম রোকনুউদ্দীন এর উদ্যোগে নিজ অর্থায়নে স্থানীয় ২৫০টি হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক পরিবারকে ২কেজি চাল, ৪ কেজি আটা,৫০০গ্রাম লবণ,২০০ গ্রাম পাউডার,১০০ এম এল সরিষার তেল, ১ টি সাবান ও ১টি মাস্ক এর প্যাকেট সামগ্রী প্রদান করা হয় ।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,সমাজ সেবক ও কেয়ারীগাঁও আলহাজ্ব রবিউল্লাহ ভুঁইয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা সদস্য এ এন এম রোকনুউদ্দীন,কেয়ারীগাঁও আলহাজ্ব রবিউল্লাহ ভুঁইয়া দাখিল মাদ্রাসা সুপার ফরিদুল হক ও সহ সুপার মাওলানা আলহাজ্ব খিজির আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় মাওলানা আবু সাঈদ এর মাধ্যমে মরনঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে দেশ বাসীর জন্য মোনাজাত করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণের সময়,সমাজে সেবক রোকনুউদ্দীন জানান,করোনা ভাইরাস প্রতিরোধে আমার পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম চালাচ্ছি। বিভিন্ন জায়গায় করোনা প্রাদুর্ভাব ঠেকাতে লিফলেট বিতরণ ও জীবণুনাশক স্প্রে করা হয়েছে। আমার নিজ উদ্যোগে স্থানীয় ভাবে সামাজিক দূরত্বের বিষয়টি সবার মাঝে সচেতনতা মূলক প্রচারণা চালাচ্ছি। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। অপ্রয়োজনীয় বাড়ী থেকে বের হওয়া যাবে না। এ সময় তিনি জাতির এ ক্লান্তিলগ্নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।