admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২০ ৯:১১ অপরাহ্ণ
মামুনুর রশিদ, ঠাকুরগাঁও অফিসঃ বর্তমান সময়ে বিশ্বব্যাপী এক আতংকের নাম করোনা ভাইরাস। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে কোটি কোটি মানুষ। এ জরুরি অবস্থা পরিত্রাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের জনসাধারণের পাশে দাঁড়াতে আহবান জানান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার (২৭ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নং বেগুন বাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নিজ অর্থায়নে করোনা ভাইরাসের এই দুর্যোগের সময়ে ইউনিয়নের ১২০ টি অসহায় ,দুঃস্থ্য ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

এ সময় প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, মশুর ডাল, মিষ্টি কুমড়া, লবণ, ১টি সাবান,১টি মাস্ক, সতর্কিকরন লিফলেট ও শুকনো খাবার এর প্যাকেট দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজমুল হুদা শাহ এ্যাপোলো,সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার ঘোষ,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু,পান্না ও বেগুনবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও বেগুনবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বনি আমীন সরকার, স্বেচ্ছাসেবক লীগ ইউনিয়ন সভাপতি লাবু ইসলাম সাঃসম্পাদক মোঃ মহসিন আলী সহ আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগের সকল স্তরের নেতৃবৃন্দ।
এ সময় ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজমুল হুদা শাহ এ্যাপোলো সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করা এবং করোনা ভাইরাস কে ভয় না করে সচেতনতার মাধ্যমেই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সকল নিয়ম কানুন মেনে চলার জন্য সকলকে অনুরোধ করেন এবং সবার মাঝে সতর্কীকরন লিফলেট বিতরণ করেন