admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ মে, ২০২০ ১০:৪৬ অপরাহ্ণ
মামুনুর রশিদ (মামুন), ঠাকুরগাঁও অফিসঃ বর্তমান সময়ে বিশ্বব্যাপী এক আতংকের নাম করোনা ভাইরাস। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রভাবে ঘর বন্দী হয়ে পড়েছে কোটি কোটি মানুষ। মহামারী করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন। এ অবস্থায় ঘর থেকে বের হতে পাচ্ছে না জনসাধারণ।
করোনায় ঘর বন্দী মানুষদের একটু হাঁসি ফোটানোর জন্য যুব সমাজের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ মে) ঠাকুরগাঁও সদর উপজেলা ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী কাজী ফার্মস পাড়ায় ১২০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ শেষে দেশবাসীর জন্য মোনাজাত করা হয়।
ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,সিনিয়র সাংবাদিক বাংলা টিভি ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মামুনুর রশিদ (মামুন),ছাত্র নেতা লিটন,জাহাঙ্গীর হোসেন,বিপুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংবাদিক মামুনুর রশিদ জানান,দেশের এ সংকট ময় মুহুর্তে সাধারণ মানুষদের পাশে না দাঁড়ালে তারা হতাশার মধ্যে থাকবে। তাদের মুখে একটু হাঁসি ফোটানোর জন্য স্থানীয় কয়েকজন যুবক ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেন। তিনি আরো জানান,আসুন আমরা সকলে দেশের এ দূর্যোগময় মুহুর্তে যে যেখান থেকে পারি অসহায় মানুষদের পাশে দাঁড়াই।