admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২০ ৭:৫৬ পূর্বাহ্ণ
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ার কারণে ঠাকুরগাঁও জেলায় এনজিওর ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে জেলা প্রশাসন।২৩ মার্চ সোমবার ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুর কুতুবুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি থেকে পাঠানো স্মারকে করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববাণিজ্যের পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যের নেতিবাচক প্রভাবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ শ্রেণিকরণ ও ঋণ আদায় সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় কার্যক্রম (জোরপূর্বক) স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনও ঋণগ্রহীতা কিস্তি পরিশোধ করলে তা গ্রহণ করা যাবে।

