হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে স্কুলের প্রধান শিক্ষকের রুমে তালা দিয়েছে অভিভাবকেরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২২ ৭:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,স্টাফ রিপোর্টারঃ ভোটের মাধ্যমে অথবা সকলের মতামতের ভিত্তিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করার নিয়ম থাকলেও কোনো কিছুরই তোয়াক্কা না করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজের পছন্দের প্রার্থীকে সভাপতি নির্বাচিত করতে অবৈধ বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন করে তা শিক্ষাবোর্ড থেকে অনুমোদন এনেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানার পর বিদ্যালয়ের বিক্ষুব্ধ অভিভাবকরা প্রধান শিক্ষকের সহ শিক্ষক কমনরুমে তালা ঝুলিয়ে দিয়েছেন।

গত বৃহস্পতিবার ২২ ডিসেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি এস.সি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবীন চন্দ্র বর্মন নিজের স্বার্থ হাসিলের লক্ষ্যে কারও মতামত না নিয়ে গোপনে এ ম্যানেজিং কমিটি গঠন করে তা বোর্ড থেকে অনুমোদন এনেছেন। তবে কবে নাগাদ কমিটি অনুমোদন এনেছেন, কমিটির শিক্ষক প্রতিনিধি কারা, অভিভাবক সদস্য কারা-এর কোনটিরও সঠিক উত্তর দিতে পারেননি লাউথুতি এস.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবীন চন্দ্র বর্মন। বিদ্যালয়ের অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষকের গোপন কমিটি বাতিল করে সকলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করতে হবে, তা না হলে বিক্ষুব্ধ অভিভাবকেরা তাদের সন্তানদের আর এই বিদ্যালয়ে পড়াশোনা করতে পাঠাবেন না।

মহেন্দ্র বর্মন নামে বিদ্যালয়ের এক অভিভাবক জানান, সভাপতি নির্বাচন নিয়ে সমস্যা দেখা দেওয়ায় গত এক বছর ধরে শুকদেব চন্দ্র বর্মন নামে এক ব্যক্তি এডহক কমিটির সভাপতি হিসেবে দুই দফায়(৬ মাস+৬মাস করে) এক বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। এই ডিসেম্বর মাসেই ওই এডহক কমিটির মেয়াদ শেষ হবে। প্রধান শিক্ষক মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যক্তি সুবিধা পেতে কাউকে না জানিয়ে গোপনে নিজের পছন্দের প্রার্থী সুধীর চন্দ্র শর্মাকে সভাপতি বানিয়ে কমিটি অনুমোদন করিয়েছেন।

একই সুরে কথা বলেন, সতিশ চন্দ্র বর্মন, কলিন চন্দ্র, অনিল চন্দ্র বর্মন, গৌরাঙ্গ ও মোজাম্মেল হোসেন নামে বেশ ক’জন অভিভাবক। তারা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সময়মতো বিদ্যালয়ে আসেন না, নানা অনিয়মের সাথে জড়িত, আগামীতে বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য করতেই এ ঘটনা ঘটিয়েছেন তিনি। আমরা এই কমিটি মানি না এবং কমিটি বহাল রাখলে আমরা আমাদের সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করাবো।

শুখানপুকুরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আ’লীগের সভাপতি ধর্ম নারায়ণ রায় জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন চতুর প্রকৃতির লোক। তাকে একাধিকবার কমিটির বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আপনি এ এলাকার জনপ্রতিনিধি, আপনাকে বাদ দিয়ে কি কোন কিছু করা যাবে। যখন কমিটি গঠন করা হবে, তখন আপনাকে আমি ডেকে নিবো। কিন্তু এখন শুনছি তিনি নাকি গোপনে টাকা-পয়সা খরচ করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন করে এনেছেন। আমরা এলাকাবাসি এ কমিটি মানি না। বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়দের মতামতের ভিত্তিতে কমিটি ঘোষণা করতে হবে।

নিজের অপকর্ম ঢাকতে তিনি এমনটা করেছেন বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সাথে কথা বললে, তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। এ ব্যাপারে লাউথুতি এস.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবীন চন্দ্র বর্মনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। তবে ম্যানেজিং কমিটি কবে গঠন হয়েছে, কবে অনুমোদন হয়েছে এবং কমিটির শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্য কারা এসব কোনকিছুরই সদূত্তর দিতে পারেন নি তিনি।

এ বিষয়ে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ দেখা দেওয়ার কথা স্বীকার করে বলেন, সকলের মতামতের ভিত্তিতে বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন করা না হলে সেটা বৈধতা পায় না। আমরা চাই সকলের মতামতের ভিত্তিতে সেখানে একটি সর্বসম্মত ম্যানেজিং কমিটি হোক।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 9 hours আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 11 hours আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 15 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 23 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 23 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 2 days আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক