হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল সীমান্তে এবার হলোনা নববর্ষের মিলন মেলা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২২ ১০:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ এতো কাছে পেয়েও ছুঁতে পারিনি তাকে। দীর্ঘ একটি বছর অপেক্ষা করে কাছে পেয়েও তাকে একটিবার ছুঁতে পারলামনা। মনের ব্যাকুল আবেদন- তাকে কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিই, বুকে টেনে ধরে দীর্ঘ দিনের মনের সাধটা একটু মিটিয়ে নিই। গত বছরও তাকে এভাবেই খুব কাছে পেয়েছি কিন্তু তা পারিনি। দু’জনই অপলক তাকিয়েছি একে অপরের দিকে। জোরে গলা ফাটিয়ে মনের সব আবেগ প্রকাশ করতে চেয়েও সবটাই পারিনি।

কানে কানে যে কিছু কথা ছিলো তার সাথে, বলতে পারিনি। সেও প্রাণপণ চেষ্টা করেছে আমাকে কাছে পাবার, একটু ছুঁয়ে আদর করার। তার মনের আকুতি- আমাকে একটিবার ছুঁয়ে মনের সব পিপাসা পূরণ করবে বলে। আরো কী যে বলার ছিলো তার-সেই জানে। যতক্ষণ কাছাকাছি ছিলো দু’জনেরই চোখ দিয়ে শুধু বয়ে চলেছে অশ্রুধারা। অশ্রধারায় বুঝি কাঁটা তারের বেড়াটা নিমজ্জিত হয়। আর এ মাঝখানের কাঁটা তারের বেড়াটাই বুঝি বাধ সেঁধেছে। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার চেকপোস্ট জগদল সীমান্তে এসে নাগর নদীর ধারে লাখো মানুষের ভীড়ে উপস্থিত ষাটোর্ধ বয়সী এক মহিলা। তাঁকে সামনে দিয়ে পেছনে পেছনে হেঁটে ছুটছে মেয়ে, জামাই আর নাতি-নাতনি। গত বছরও এপথেই একই স্থানে ছুটে এসেছিলেন স্বজনকে একটিবার দেখার টানে। বর্তমানে স্বামীর ঘর সংসারের ঘানি টেনে জামাই বাড়িতে অবস্থান তাঁর। কিন্তু জীবনের শৈশব আর কৈশোর কেটেছে ওপার বাংলার পশ্চিম দিনাজপুর জেলার রায়গঞ্জ এলাকায়।

বাবার বাড়ী ছিল সেখানেই। দেশ স্বাধীনের প্রায় এক যুগ পূর্বে সেতাবগঞ্জের জনৈক উপেন্দ্র রায়ের সাথে বিয়ে হয় তাঁর। ঢাক-ঢোল পিটিয়ে পালকিতে করে এই নাগর নদীর উপর দিয়েই তাঁকে এপার বাংলায় আনা হয় বউ সাজিয়ে। স্বামীর সংসারে মেয়ে শেফালী রানী ছাড়া আর কেউ নেই। স্বামী এ জগত ছেড়েছেন ক’বছর হলো। জামাইয়ের অবস্থাও তেমন ভালো নেই। অনেক ইচ্ছে ছিলো একবার ওপার বাংলায় গিয়ে তাকে অন্ততঃ একটিবার ছুঁয়ে আসা। তাহলে মনে অনেক শান্তি পেতেন তিনি। মরে যাবার পরেও আর কোন আফসোস থাকতোনা তাঁর। কিন্তু জামাইয়ের অভাবের সংসারে তা আদৌ সম্ভব হয়ে ওঠেনি। তাই ঘুরে ফিরে এ দিনটির জন্য তাকে একটি বছর অপেক্ষায় দিন কাটতে হয়।

বাংলা নববর্ষের এদিনে যখন ভারত সীমান্তের কাঁটা তারের বেড়ার দিক লক্ষ্য করে লাখো মানুষ নাগর নদী অতিক্রম করছে ঠিক সে সময়ে আমার সাথে দেখা হয় দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থেকে সড়ক পথে পাড়ি দিয়ে আসা সেই ষাটোর্ধ বয়সী বিমলা রানীর। কৌতুহলভরে তাঁকে আটকে দিয়েই জানতে চাইলাম অনেক কিছু। কিন্তু এতো কিছু বলার সুযোগ কী তাঁর আছে? সবাই ছুটছে সে দিকেই, কাঁটা তারের বেড়াটাকে লক্ষ্য করে। সাথে আমিও। কাঁটা তারের বেড়ার ওপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে তাঁর প্রাণের প্রিয় ছোট বোন প্রমিলা রানী। কখন তার সোনা মুখটি দেখবে এ বড় বোন। মনে হয়, যেন অনেকদিন দেখেননি তাকে। কারণ, বাপের সংসারে এ ছোট বোনটি ছাড়া তাঁর আর যে কেউ নেই। এক বছর আগে এখানেই তাঁর সাথে দেখা হয় ছোট বোন প্রমিলা রানীর।

তখন জিজ্ঞেস করেছিলেন তাকে, তাঁর কাকাতো ভাই-বোনেরা কে, কেমন আছে? বাড়ীর উঠানে যে আম গাছটি তিনি লাগিয়েছিলেন সেটি কত বড় হয়েছে- ফল দেয় কীনা? সে শ্বশুর বাড়ি থেকে বাপের ভিটায় যায় কীনা-ইত্যাদি। উত্তরে প্রমিলা বলেছিলো, বাপের ভিটে-মাটি সে কবেই বিক্রি করে দিয়েছে তার বোন জামাই। সে কথা শুনে কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন তিনি। বড় বোনের এ অবস্থা দেখে কাঁটা তারের ওপারে ছটফট করছিল ছোট বোন প্রমিলা। কিন্তু করার কিছুই নেই। তাঁকে যে ছোঁয়া মুশকিল! আট ফুটের এ কাঁটা তারের বেড়া তাদের সহস্র ইচ্ছাকে কবর দিয়েছে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে বিমলা ছোট বোন প্রমিলাকে জানালো-আমি ভালো আছি। তোমরাও ভালো থেকো। বেঁচে থাকলে আগামি বছর আবার এখানেই দেখা হবে আমাদের। ভালো থেকো বোন। আর হ্যাঁ, তোমাদের জন্য তেমন কিছুই আনতে পারিনি। অনেকদিন ধরে ক’টা টাকা জমিয়ে রেখেছিলাম। তা দিয়েই তোমার পছন্দের সূতি শাড়ি, মতি-চূড়া লাড়ু আর কিছু গুড় মাখা ওখড়া নিয়ে এসেছি। জামাইকে ইশারা দিয়ে কাঁটা তারের বেড়ার উপর দিয়ে ওগুলো তাকে দিতে বললেন। ছোট বোন প্রমিলা ঢুঁকরে ঢুঁকরে কেঁদে ওঠে। বড় বোন বিমলাও আর থেমে থাকতে পারলেন না। তাদের এ দৃশ্য দেখে অনেকেরই চোখে তখন জল।

আর আমি…….শুধু বিমলা-প্রমিলা নয়, প্রতি বছর হাজার হাজার মানুষের ঢল নামে বাংলাদেশ-ভারত সীমান্তের এ মিলন মেলায়। রক্ত আর স্বজনদের টানে সকল কাজ ফেলে দিয়ে অনেকেই ছুটে আসেন এখানে। বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তের চেকপোস্ট নামক স্থানের উত্তর-পশ্চিম আনুমানিক দেড় কিলোমিটার দূরে ভারতের কুকড়াদহ ক্যাম্পের অদূরেই বসে এ মিলন মেলা। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মতিতে সীমান্ত খুলে দেয়া হয় কয়েক ঘন্টার জন্য। একটি বছর ধরে সীমান্তের এ কাঁটা তারের বেড়ায় সকলের মনটি পড়ে থাকে স্বজন দেখার নেশায়। ভারতের কাঁটা তারের বেড়ার উভয় পাশে দুই বাংলার স্বজনরা জড়ো হয়ে ওই সময়টুকুতে নিজেদের সুখ-দুঃখ, ভালো-মন্দ, পাওয়া-না পাওয়ার সব কিছুই ভাগাভাগি করে নেন নিজেদের মধ্যে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 9 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক