হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন রোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ: ঠাকুরগাঁও জেলার ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে গরু-মহিষের লাম্পি স্কিন ডিজিজ। ঠাকুরগাঁও জেলার প্রতিটি উপজেলার প্রায় প্রতিটি গ্রামে আক্রান্ত হয়েছে শত শত গরু। চিকিৎসা করেও কোন লাভ হচ্ছে না। প্রতিদিন মারা যাচ্ছে গরু। ১৯ জুলাই বুধবার এ রোগে আক্রান্ত হয়ে দুটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এতে দুঃশ্চিতায় পড়েছেন কৃষকরা।
তবে পীরগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ দপ্তর বলছেন, বিশেষ টিম গঠন করে ছুটির দিন সহ প্রতিদিনই এ রোগে আক্রান্ত গরুকে চিকিৎসা দেয়া সহ রোগ প্রতিরোধে কাজ করছেন তারা। ঠাকুরগাঁও জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে জানা যায়, গত কয়েক মাস ধরেই ঠাকুরগাঁও সদর উপজেলা সহ প্রতিটি উপজেলায় গরুর লাম্পি স্কিন ডিজিজ দেখা দিয়েছে। বর্তমানে এর চরম আকার ধারণ করেছে। ঠাকুরগাঁও জেলার প্রায় প্রতিটি গ্রামেই ছড়িয়ে পড়েছে এ রোগ। আক্রান্ত হয়েছে শত শত গরু। আক্রান্ত গরুকে চিকিৎসা দিয়েও তেমন ফল ফাওয়া যাচ্ছে না। আক্রান্ত হওয়ার ৭ থেকে ৮ দিনের মধ্যেই মারা যাচ্ছে গরু। বড় গরুর থেকে ছোট আকারের গরু বেশি আকান্ত্র হচ্ছে এবং মারা যাচ্ছে বলে, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে। ১৮ জুলাই মঙ্গলবার সকালে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামের মহেন্দ্র নাথ রায়ের শাহিওয়াল জাতের একটি বকনা গাভী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। একই দিনে পীরগঞ্জ উপজেলার জাবরহাট হাসেম পাড়ার আব্দুস সাত্তারের একটি আড়িয়া গরুও একই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ঐ এলাকার শফি জানান, গত দু’দিনে তার এলাকার মকলেসুরের একটি আড়িয়া ও রশিদের একটি আড়িয়া গরু মারা গেছে। পীরগঞ্জ উপজেলার দক্ষিণ মালঞ্চা গ্রামের নিপা রাণী জানান, তার দুটি গরু এ রোগে আক্রান্ত হয়। এর মধ্যে একটি মারা গেছে। অপরটির চিকিৎসা চলছে। আক্রান্ত গরুর শরীর গুটি গুটি হয়ে ফুলে যাচ্ছে। গরু কিছু খাচ্ছে না। এতে দুর্বল হয়ে মারা যাচ্ছে। একই এলাকার শ্রী চন্দ্র রায় জানান, তাদের গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে গরুর এ রোগ দেখা দিয়েছে। চিকিৎসা করেও তেমন ফল পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে ৬/৭টি গরু মারা গেছে। নিয়ামতপুর গ্রামের বিষ্ণুপদ রায় জানান, তার দুটি গরু এ রােগ অক্রান্ত হয়। এর মধ্যে একটি মারা গেছে। অপরটির চিকিৎসা চলছে। জাবরহাট এলাকার খামারি শফিউল্লাহ শফি জানান, তার খামারে বেশ কয়েকটি গরু এ রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসা চলছে। তবে তেমন উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। তাছাড়াও উপলোর বিভিন্ন খামারে ও বাসা বাড়িতে গরুর এ রোগ দেখা দিয়েছে এবং অনেকের গরু মারা যাচ্ছে। বিরহলী গ্রামের নসরতে খোদা জানান, বিরহলী সহ আশ পাশের কয়েকটি গ্রামে শত শত গরু এ রোগে আক্রান্ত হয়েছে। সঠিক চিকিৎসার অভাবে গরু গুলোকে বাঁচানো যাচ্ছে না। এ রোগের প্রাদুর্ভাব ব্যাপক আকার ধারণ করায় কৃষক ও খামারিরা চরম হতাশায় পড়েছে। ক্ষতিগ্রস্থ হচ্ছেন অনেকেই। তারা বলছেন, এ রোগ প্রতিরোধে উচ্চ পর্যায়ের মেডিকেল টিম গঠন করে দ্রুত ব্যবস্থা না নিলে উপজেলার প্রায় সব গরু মরে সাফ হয়ে যাবে। অনেককেই পথে বসতে হবে। এদিকে এ রোগে আক্রান্ত গরুর চিকিৎসা নিতে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে প্রতিদিনই ভীড় করছেন গরু মালিকরা। আক্রান্ত গরুর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। পীরগঞ্জ
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রঞ্জিত কুমার সিংহ জানান, পীরগঞ্জ উপজেলায় প্রায় ২ লাখ গরু মহিষ রয়েছে। খামার রয়েছে ৭৫টি, বর্তমানে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিনই তাদের দপ্তরে প্রায় অর্ধশত লোক চিকিৎসার জন্য আক্রান্ত গরু তাদের কাছে নিয়ে আসছেন। তাদের পক্ষ থেকে ভ্যাটেইনারি টিম গঠন করে সরকারি ছুটির দিনেও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এ রোগের এখনো ভ্যাকসিন আবিস্কার হয়নি। তাই যে সমস্ত এলাকায় এ রোগ ছড়ায়নি সেখানে গরুকে গুড ফক্স ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু মশা ও মাছির মাধ্যমে এ রোগ বেশি ছড়ায় এজন্য আক্রান্ত গরুকে মশারীর মধ্যে রাখার জন্য গরু মালিকদের পরামর্শ দেয়া হচ্ছে। তাছাড়া এ রোগ বিষয়ে সচেতন করতে মাঠ পর্যায়ে রোগের লক্ষন, করনীয় ও বিস্তার ঠেকাতে তাদের পক্ষ থেকে প্রচার পত্র বিতরণ করা হচ্ছে।

মোঃ মজিবর রহমান শেখ
০১৭১৭৫৯০৪৪৪

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে বাবাকে হত্যা চেষ্টা ছেলে কারাগারে।
আইন-বিচার 57 minutes আগে

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির নতুন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর 1 hour আগে

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।
আইন-বিচার 1 hour আগে

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 19 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক