admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মে, ২০২০ ৩:৪১ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও’য়ে ওমর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ। ওমর আলী ফাউন্ডেশনের উদ্যোগে করোনার প্রাদূর্ভাবে কর্মহীন মানুষদের মাঝে ঈদ উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। শুক্ররবার (২২ মে) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ১শত ৫০ জন অসহায় ও কর্মহীন মানুষের মাঝেে ত্রান সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের কর্নধার ও মরহুম ওমর আলী সাহেবের পুত্র, জেলা বিএনপি’র সহ-সভাপতি ওবায়দুল্লা্হ মাসুদ।
ত্রান সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন রানীশংকৈল পৌর বিএনপির সভাপতি প্রভাষক সাজাহান আলী,সাধারণ সম্পাদক মো.খলিলুর রহমান,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলী প্রমূখ। গত কয়েক দিনে এ পর্যন্ত ৪শত জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে ওমর আলী ফাউন্ডেশন।
উল্লেখ্য ওবায়দুল্লাহ মাসুদের পিতা বিশিষ্ট সমাজ সেবক মরহুম ওমর আলী ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান,অনারারী ম্যাজিষ্ট্রেট, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের প্রথম সভাপতি, ঠাকুরগাঁও ক্রীড়া সংস্হার প্রতিষ্ঠাতা সম্পাদক,টাউন ক্লাবের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক কাজে ছিল তার অসামান্য অবদান।
তার উত্তরসরী ৯০ এর তুখর ছাত্র নেতা ওবায়দুল্লাহ মাসুদ বাবার নামে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ওমর আলী ফাউন্ডেশন তৈরি করে সাধারণ মানুষের সেবাসহ বিভিন্ন আর্থ সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছেন। পাশাপাশি এ ধরনের পরিস্থিতিতে গণ মানুষের পাশে থাকবেন বলে জানান তিনি। সেই সাথে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।