admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২০ ৮:৩৪ পূর্বাহ্ণ
সোহরাব হোসেন, ঠাকুরগাঁও, হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের যাদুরানী শাখার কর্মকর্তা সহ মোট সাতজনের স্যাম্পল দিয়েছিলেন, সাতজনই করোনা পজিটিভ ধরা পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম সাত্তার মহোদয়ের তথ্য মতে – ব্যস্ততার মাঝে ঐ ব্যাংকের কর্মকর্তাগণ স্যাম্পল দেওয়ার আগে গত দুই দিনে অন্তত এক হাজার ভাতা সুবিধা ভোগীকে সেবা দিয়েছেন।
যেহেতু তারা প্রত্যেকেই করোনা পজিটিভ সেহেতু তারা তাঁদের মাধ্যমে সেবা গ্রহীতাদের মাঝে করোনার জীবানু বেশি হতে পারে। ব্যাংকটি বর্তমান সমবপূর্ণরুপে লক ডাউনের আওতায় রয়েছে। উপজেলা প্রশাসনের তথ্যমতে – আরো জানা যায় যে, মাস্ক ছাড়া এখন থেকে কেউ বের হলেই আইন প্রয়োগকারী সংস্থা সাথে সাথে আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।