admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ৭:৩৬ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের নালারহাট এলাকায় ইএসডিও কর্তৃক সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভুমি অধিকার রক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও জীবনমান উন্নয়ন কর্মসূচির অংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসন্তের পূষনা উৎসব এর উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রেসক্লাবের সভাপতি উপস্থিত থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাদক ও বাল্যবিবাহ থেকে নিজেদের বেরিয়ে আসার জন্য অতিথিগণ আহবান জানান।উপজেলা নির্বাহী অফিসার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়নে তার প্রণিত পরিকল্পনা তার বক্তব্যে তুলে ধরেন।